1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

রমজান আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ

  • সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৪০ পঠিত

 

বিশেষ প্রতিবেদকঃ

পবিত্র রমজান মুসলমানদের আত্মশুদ্ধির মাধ্যমে ধর্মীয় অনুশাসনে চলতে উজ্জীবিত করে—এই প্রত্যয়ে এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট সংলগ্ন ব্লু-লাউঞ্জ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের মানবিক পরিষদের সভাপতি লায়ন আনোয়ারুল আজিমের সঞ্চালনায় সাধারণ পরিষদের সভাপতি নুর উদ্দিন জাহেদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সমন্বয়কারী মো. আনিসুল চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু, আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ, সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আলীম, মানবিক পরিষদের সাধারণ সম্পাদক তৈয়ব তাহের, পরিষদের সাধারণ সম্পাদক আবদুল, সাধারণ পরিষদের সহ-সভাপতি ও অ্যাডমিন সদস্য এস. এম. আহসানুল কবির চৌধুরী টিটু, আইরিন মনীষা, মঈন, নুরুল ইসলাম মনজু, হিরো।

এ ছাড়া অ্যাডমিন প্যানেল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আসাদুজ্জামান, বাহার, কামরুন নাহার ও মেজবাহ উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন লাইজু মঈনু, লুৎফুন নাহার, নাছিমা আক্তার, শাপলা মারিয়া চৌধুরী, মমতাজ নাছরিন, নাজিম, মঈন উদ্দিন তালুকদার, মারুফ, ফাতেমা খানম, আদিবা ইসলাম তামিম, কামরুজ্জামান সাগর, বকুল, জসিম ও আবদুল মান্নানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, রমজান মাস রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এ মাসে আত্মসংযম, ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে একজন মুসলমান নিজেকে পরিশুদ্ধ করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ পান।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের জন্য সংগঠনের পক্ষ থেকে ইফতার ও ডিনারের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট