1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

বার কাউন্সিল পরীক্ষায় সাফল্য, আজিমপুর গ্রামের গর্ব সারজিন জাহান

  • সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৯৩ পঠিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিপাহি পাড়ার আজিমপুর গ্রামের কৃতী সন্তান সারজিন জাহান বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তকরণ পরীক্ষায় গৌরবময় সাফল্য অর্জন করে অ্যাডভোকেট হিসেবে নিজের স্থান নিশ্চিত করেছেন। তার এ সাফল্যে পরিবারসহ গ্রামবাসীর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সারজিন জাহান মরহুম নুর জাহান বেগমের কন্যা এবং মো. আবু তাহেরের মেয়ে। পরিবারের ভালোবাসা, বাবা–মায়ের দোয়া এবং নিজের দীর্ঘ পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেছেন।

তার শিক্ষাজীবনের শুরু ছদাহা আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে তিনি ২০১৭ সালে করইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৯ সালে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ২০২৪ সালে আইন বিভাগে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন। এছাড়া প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে ২০২৬ শিক্ষাবর্ষে আইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন।

গ্রাম থেকে উঠে এসে অ্যাডভোকেট হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সারজিন জাহান এখন আজিমপুর গ্রামের গর্ব। তার এই সাফল্য এলাকার শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

নিজের এই অর্জনের জন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন। ভবিষ্যতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দেশের আইন ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট