1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

সাতকানিয়ায় ফকিরখীল জামে মসজিদের পুনর্নির্মাণ কাজে সহযোগিতার আহ্বান

  • সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৭০ পঠিত

মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ আলহামদুলিল্লাহ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের উদ্দেশ্যে নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয় এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
মসজিদ পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, ইতোমধ্যে নির্মাণ কাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। বর্তমানে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে এবং খুব শিগগিরই এ কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ।
ছাদ ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর মধ্যে রয়েছে—৬ টন লোহা, ৩০০ ব্যাগ সিমেন্ট, ২৫ হাজার পিস ইট (কংকরের জন্য) এবং ১০ গাড়ি বালি। এসব সামগ্রী সংগ্রহে আর্থিক সংকট রয়েছে বলে জানায় কমিটি।
কমিটির নেতৃবৃন্দ বলেন, আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। তাই এই মহতী উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় মুসল্লি ছাড়াও দেশ-বিদেশে অবস্থানরত মুসলমানদের আন্তরিক দোয়া ও আর্থিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।
ইচ্ছুক ব্যক্তিরা সরাসরি নির্মাণ সামগ্রী প্রদান করতে পারেন অথবা এর সমপরিমাণ অর্থ দিয়ে এই সওয়াবের কাজে শরিক হতে পারেন।
অনুদান সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে—মো. জাহাঙ্গীর (সেক্রেটারি, মসজিদ পরিচালনা কমিটি), মোবাইল: ০১৮২১-৮৫৭৬৭১।
হাদীসে বর্ণিত আছে, “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।”
এলাকাবাসী জানান, মসজিদের মুসল্লিরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে সকলের জন্য দোয়া করছেন এবং দ্রুত নির্মাণ কাজ সম্পন্নে সবার সহযোগিতা কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট