1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী আরমান

  • সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯৯ পঠিত

বিশেষ প্রতিনিধি:
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশন গত ২৭ মার্চ ( শুক্রবার)খুলনায় অনুষ্ঠিত হয়েছে। নগরীর সিটি ইন লিমিটেডে দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কনভেনশনে সারাদেশ থেকে আগত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে জাতীয় সহ-সভাপতি (ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম। এছাড়া উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এপেক্স ইন্ডিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. সুনীল চক্রবর্তী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর ও সাবেক জাতীয় সভাপতি আসলাম হোসেন, সাবেক জাতীয় সভাপতি ভূবন লাল ভারতী, ৫০তম জাতীয় কনভেনশন কমিটির চেয়ারম্যান ডা. হিমেল সাহা, জেলা-৩ গভর্নর সৈয়দ মিয়া হাসান, জেলা-৭ গভর্নর কুতুব উদ্দিন আলো, জেলা-৬ এর অতীত গভর্নর ডা. কামরুল ইসলাম, জেলা-৬ এর অতীত গভর্নর অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা-৩ এর অতীত গভর্নর মো. কামাল পাশা, জেলা-৭ এর অতীত গভর্নর নুরুল মতিন সৈকত, জেলা-৬ এর অতীত গভর্নর অ্যাডভোকেট কসির, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. লিয়াকত আলী, জেলা-৩ এর ফার্স্ট লেডি শারমিন সুলতানা রুজি, এপেক্স বাংলাদেশের ফার্স্ট লেডি মিসেস পান্না, ন্যাশনাল সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসাইন, ন্যাশনাল ট্রেজারার অ্যাডভোকেট মাইনুল ইসলাম জীবন, এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট নিনি প্রু, এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট মো. আলমগীর আলম, এপেক্স ক্লাব অব চকরিয়ার প্রেসিডেন্ট অধ্যাপক হামিদুল ইসলাম মোর্শেদ, শিক্ষক রোকেয়া বেগম, খুলনা সিটির প্রেসিডেন্ট মোর্শেদুল আলমসহ কেন্দ্রীয় ও ক্লাব পর্যায়ের নেতৃবৃন্দ।
কনভেনশনে এপেক্স বাংলাদেশের বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
বক্তারা বলেন, সমাজসেবামূলক কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে এপেক্স বাংলাদেশের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তারা নবনির্বাচিত জাতীয় সহ-সভাপতি নুরুল আমিন চৌধুরী আরমানের নেতৃত্বে সংগঠন নতুন গতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কনভেনশনে দেশের বিভিন্ন জেলা গভর্নর, ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক এপেক্সিয়ান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বছরের সার্বিক কার্যক্রমের পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয়, জেলা ও ক্লাব পর্যায়ে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এতে জেলা-৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান ‘বেস্ট ডিস্ট্রিক্ট গভর্নর’, জেলা ৩ এর সেক্রেটারি মোঃ আরিফ খান ‘বেস্ট ডিস্টিক সেক্রেটারি’ ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. লিয়াকত আলী ‘বেস্ট এপেক্সিয়ান’, এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট মো. আলমগীর আলম ‘বেস্ট ক্লাব প্রেসিডেন্ট’, এপেক্স ক্লাব অব পটিয়াকে ‘বেস্ট ক্লাব’ এবং এপেক্স ক্লাব অব বান্দরবানকে ‘বেস্ট সার্ভিস ক্লাব’ হিসেবে ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট