1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

আলমগীর আলম এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত।

  • সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৮৯ পঠিত

 

(আন্তর্জাতিক সেবা সংগঠন)
এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশনে এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৫ সালের সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার খুলনার সিটি ইন লিমিটেডে দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য কনভেনশনে তাকে এ পদের দায়িত্বে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আবদুল আলীম।
এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না। এছাড়াও অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন এপেক্স ইন্ডিয়ার প্রেসিডেন্ট সুভীর চক্রবর্তী, গ্লোবাল প্রেসিডেন্ট আসলাম হোসাইন এবং পাস্ট প্রেসিডেন্ট ভূবন লাল ভারতী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ এবং সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক নুরুল আমিন চৌধুরী আরমানসহ দেশের বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ, ক্লাব সভাপতি-সেক্রেটারি ও সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনভেনশন কমিটির চেয়ারম্যান ডা. হিমেল শাহা।
এপেক্সিয়ান আলমগীর আলম তার প্রতিক্রিয়ায় বলেন, “এই সম্মান আমার একার নয়, এটি আমার ক্লাবের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত অর্জন। ভবিষ্যতেও আমি মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবো।”
উল্লেখ্য, আলমগীর আলম ২০২৫ সালে এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল এ্যাওর্য়াড লাভ করেন ইতিপূর্বে ডিস্ট্রিক্ট পর্যায়েও ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত হয়েছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট