1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন পটিয়া পৌরসভায় ক্যান্সার আক্রান্ত রাকিবকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা অসুস্থ প্রবাসীকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে গেছেন স্ত্রী ও সন্তানেরা

মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকাল

  • সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩২০ পঠিত

মুহাম্মদ আকতার উদ্দিন
দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা আবু তাহের নদভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালের খবরে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, তিনি প্রায় এক মাস পূর্বে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।
মাওলানা আবু তাহের নদভী ছিলেন একজন নিবেদিতপ্রাণ দ্বীনি ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে ইলমে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর তাফসির, হাদিস ও ফিকহভিত্তিক আলোচনা এবং ছাত্রদের প্রতি স্নেহ-মমতা তাঁকে একজন প্রিয় শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। অসংখ্য ছাত্র তাঁর কাছ থেকে ইলম অর্জন করে দেশ-বিদেশে দ্বীনের খেদমত করে যাচ্ছেন।
তাঁর ইন্তেকালে আল-জামিয়া ইসলামিয়া পটিয়া পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, মরহুমের ইলমী খেদমত, দ্বীনি অবদান এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর নিরলস পরিশ্রম চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
এদিকে তাঁর ইন্তেকালের খবরে বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুমের জন্য দোয়া ও তাঁর স্মৃতিচারণ করছেন।
মরহুমের জানাযার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দিন। শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের সবর করার তাওফীক দান করুন। আমীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট