1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ড. আসিফ মিজান

  • সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২০০ পঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব ও জননেতা হাবিব উন নবী খান সোহেল-এর জন্মদিন উপলক্ষে তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উজ্জ্বল নক্ষত্র, বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আসিফ মিজান এই আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে প্রফেসর ড. আসিফ মিজান জননেতা হাবিব উন নবী খান সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি হাবিব উন নবী খান সোহেলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে আপনার মতো ত্যাগী ও দেশপ্রেমিক নেতৃত্বের সুস্থতা এবং বলিষ্ঠ ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আমরা আপনার সুখী, সুন্দর ও সমৃদ্ধ জীবন কামনা করি।”
উল্লেখ্য, দেশ-বিদেশে ২০ বছরেরও বেশি সময় ধরে অধ্যাপনা ও শিক্ষা প্রশাসনে বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন প্রফেসর ড. আসিফ মিজান ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ লাভ করেন। প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে শীর্ষ এই পদ অলঙ্কৃত করে তিনি দেশের জন্য এক বিরল সম্মান বয়ে এনেছেন।
সৌজন্য সাক্ষাতে তাঁরা সোমালিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক ও অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, শিক্ষা খাতের আমূল সংস্কার এবং রাষ্ট্র পুনর্গঠনে শিক্ষক ও রাজনীতিকদের যৌথভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা এবং একটি মেধাভিত্তিক ও জ্ঞাননির্ভর সমাজ গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ঢাকা-১৭ আসনের (তারেক রহমানের নির্বাচনী এলাকা) সাবেক প্রচার উপ-কমিটির আহ্বায়ক মোক্তার আখন্দ।
পুরো আয়োজনটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত নেতৃবৃন্দ দেশের টেকসই উন্নয়ন, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট