1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান

আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার

  • সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৬৩ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি :: দেশের ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ কাফেলা এ বছরের হাজী সাহেবানদের এক হজ প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১১ এপ্রিল-২০২৬ সকাল ১০টায় চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক.ম. আবদুল কাদেরের সভাপতিত্বে ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ.ম কাজী মুহাম্মদ হারুন উর রশীদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কারী হাফেজ মাওলানা নুরুল্লাহ, হামদে বারি তায়ালা পরিবেশন করেন হাফেজ মাওলানা নুরুল্লাহ ও নাতে রাসুল (সা.) পরিবেশ করেন মুহাম্মদ জিহাদ আহনাফ।

হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস’র চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা পেশ করেন রাঙামাটি জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ ওমর ফারুক, বিশিষ্ট আইনজীবী এডভোকেট ড. শফিকুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. শফি উল্লাহ কুতুবী, ওআর নিজাম রোড আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা সলিমুল্লাহ হাবিবি, নিউ চান্দগাঁও আবাসিক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ শরিয়ত উল্লাহ জিহাদী ও সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব প্রমুখ।

প্রশিক্ষণে বক্তারা বলেন, দুনিয়ার মায়া ত্যাগ করে পরম করুণাময়ের নৈকট্য লাভের আশায় যারা নিজেকে পুরোপুরি সমর্পন করতে পারবেন তারাই হজের পূর্ণতা নিয়ে ঘরে ফিরতে পারবেন। কাফেলার চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, হাজীগণ কঠোর শৃংখলা, ধৈর্য্য, নিয়মানুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে হজের ইবাদত সম্পন্ন করে থাকেন।

চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক.ম. আবদুল কাদের বলেন, হজে এমন কোন কাজকে প্রধান্য দেওয়া যাবে না যেটা হজের মূল ইবাদতকে ব্যাহত করে। আরব দেশের আইন কানুন, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে সম্মান করতে হবে। তিনি আরো বলেন, স্বল্পমূল্যে সুশৃঙ্খলভাবে হাজীদের সেবাদান হজ্জে বায়তুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস’র মূল উদ্দেশ্য। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বি. এম মুফিজুর রহমান আযহারী।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট