1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে চক্ষু শিবির সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কোরআনের আলো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এগিয়ে যাচ্ছে মনির আহমদ ফাউন্ডেশন রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন পটিয়া হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, জনবল-ওষুধ সংকট নিরসনের আশ্বাস প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক মাদক-দ্রব্যমূল্য ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বোয়ালখালীতে মানববন্ধন চট্টগ্রাম বন্দরের ৪৫ শতাংশ কনটেইনারের নিয়ন্ত্রণের দায়িত্ব যাচ্ছে “দুবাইয়ের DP World” এর হাতে! পটিয়ায় বেড়েছে সবুজ দেশি মাল্টার চাহিদা চায়না মাল্টার চড়া দামে স্বস্তি খুঁজছেন নিম্নআয়ের ক্রেতারা

সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৩ পঠিত

 

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীকে ৫৮ ভোট পেয়ে মো. মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে বাঘ প্রতীকে ৬৪ ভোট পেয়ে রবিউল আলম নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান চেয়ার প্রতীকে ৪৬ ভোট, বদিউল আলম আনারস প্রতীকে ১৮ ভোট এবং মো. আকতার হোসেন হরিণ প্রতীকে ৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল হামিদ দোয়াত কলম ৫৮ ভোট পেয়েছেন।

শনিবার(৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি ছাড়া নির্ধারিত সময়ে ভোটগ্রহণ কার্যক্রম চলে। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সমিতি সূত্রে জানা গেছে, মোট ১২৮ জন ভোটারের মধ্যে ১২৬ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে ৩৪ ভোট পেয়ে মো. হাসান নির্বাচিত হয়েছেন। সহ-সম্পাদক পদে ৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. খোকন । অর্থ সম্পাদক পদে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম শহিদুল ইসলাম সুমন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ জয়নাল আবেদীন ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, নাজিরহাট ব‍্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো রবিউল আলম পর পর ৩ বার নির্বাচিত হয়ে হেট্ট্রিক বিজয় অর্জন করেন।

ব‍্যবসায়ীরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাহফুজ ও রবিউল পুনরায় নির্বাচিত হওয়ায় উল্লাস প্রকাশ করে বলেন, বিগত দিনে তারা অত্র বাজারের সার্বিক উন্নয়ন, ব‍্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ, বাজারের এবাদত খানার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট