1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম

  • সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৪ পঠিত

 

আজ মানুষ বড় একা,
মানুষের ভিড়েও মানুষ খুঁজে পাওয়া দায়।
মুখে মুখে ভালোবাসার ফুল ফোটে,
অথচ হৃদয়ে মমতার ছোঁয়া নাই।
চারদিকে সম্পর্কের মেলা,
তবু সম্পর্কের আড়ালে কত হিসাবের খেলা!
কে আপন, কে পর, বোঝা বড় দায়,
স্বার্থের বেড়াজালে আজ মানবতা কাঁদে নীরবতায়।

একসময় মানুষ মানুষকে চিনত
হৃদয়ের গভীর ভালোবাসায়,
বিপদে পড়লে পাশে দাঁড়াত
নিঃস্বার্থ মমতার ছায়ায়।
কারও চোখে অশ্রু দেখলে
নিজের চোখও ভিজে যেত,
অন্যের দুঃখ নিজের করে
মানুষ মানুষকে আপন ভাবত।

আজ সময় বদলেছে,
বদলেছে মানুষের চেনা মুখ।
হাসির আড়ালে লুকিয়ে থাকে
স্বার্থের হিসাব, কৃত্রিম সুখ।
কেউ আসে প্রয়োজন নিয়ে,
কেউ আসে স্বার্থের টানে,
কাজ ফুরোলেই হারিয়ে যায়
চেনা মানুষ অচেনা অজানায়।

হায়রে মানুষ!
কী অদ্ভুত তোমার এই পৃথিবী!
যার পকেট ভরা টাকা,
তার চারপাশে মানুষের ভিড়।
যার বুকভরা কষ্ট,
তার পাশে দাঁড়ানোর মানুষ বড়ই কম।
যার ক্ষমতা আছে,
তার কথায় সবাই মাথা নোয়ায়,
যার কিছুই নেই,
তার কান্নাও নীরবে হারিয়ে যায়।

এ কেমন সমাজ,
যেখানে সম্পর্কের চেয়ে স্বার্থ বড়,
ভালোবাসার চেয়ে অর্থের মূল্য বেশি?
যেখানে সত্য কথা বললে মানুষ শত্রু হয়,
আর মিথ্যার মুখোশ পরে
অনেকে হয়ে ওঠে সবার প্রিয়!

স্বার্থের বেড়া দিয়ে
আমরা নিজেরাই নিজেদের বন্দি করেছি,
বিশ্বাসের দরজায় তালা ঝুলিয়ে
সন্দেহের দেয়াল তুলেছি।
একই ছাদের নিচে থেকেও
মনের দূরত্ব বাড়িয়েছি,
আপন মানুষকে পর ভেবে
নিজেদেরই হারিয়েছি।

যে বন্ধু বলেছিল,
বিপদে তোমার পাশে থাকব,
বিপদের দিনে তাকেই দেখি
অজুহাতের আড়ালে লুকাতে।
যাকে আপন ভেবে হৃদয়ের কথা বলেছি,
সেই মানুষই কখনো কখনো
স্বার্থের প্রয়োজনে
আমাদের হৃদয় ভেঙেছে।

তবু প্রশ্ন জাগে,
মানুষ কি সত্যিই এতটা বদলে গেছে?
নাকি স্বার্থের অন্ধকারে
মানবতার আলো নিভে গেছে?
আমরা কি ভুলে গেছি,
শূন্য হাতেই পৃথিবীতে এসেছি,
একদিন সবকিছু ফেলে
শূন্য হাতেই চলে যাব!

তাই বলি, মানুষ,
স্বার্থের বেড়াজাল ভেঙে বেরিয়ে এসো,
অহংকার, হিংসা আর লোভ
হৃদয় থেকে মুছে ফেলো।
কারও দুঃখে পাশে দাঁড়াও,
কারও চোখের জল মুছে দাও,
একটি ভালোবাসার কথা বলে
হতাশ হৃদয়ে আশার আলো জ্বালাও।

মনে রেখো, সম্পদ নয়,
মানুষের পরিচয় তার সুন্দর ব্যবহার।
ক্ষমতা নয়, ভালোবাসাই হোক
জীবনের সবচেয়ে বড় অহংকার।

দিনশেষে সবকিছু হারিয়ে যাবে,
থেকে যাবে কর্মের পরিচয়।
কত সম্পদ গড়েছি, তা নয়,
কত মানুষের মুখে হাসি ফুটিয়েছি,
সেই হিসাবটাই হবে জীবনের সত্যিকারের জয়।
স্বার্থের বেড়াজাল ছিন্ন হোক,
মানবতার আলো জ্বলে উঠুক।
মানুষের পৃথিবীতে মানুষ বাঁচুক,
ভালোবাসার জয় হোক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট