1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন পটিয়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী সাজ্জাদ হোসেন মজলুম জননেতা ভাসানী: শোষিত মানুষের অধিকার আদায়ের এক অনির্বাণ কণ্ঠ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং

পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল

  • সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ পঠিত

 

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন। এ দেশের জনগণ আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন। নিষিদ্ধ সংগঠনের আস্ফালন এদেশের জনগণ সহ্য করবে না। রাতের আধারে দু’চারটা পটকা ফুটিয়ে এদেশে ফিরে আসতে পারবেন না, রাজনীতি করা তো দুরের কথা।

তিনি আজ ১৮ নভেম্বর বুধবার বিকালে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ আছে থাকবে ইন্শাআল্লাহ। একটি বিশেষ দলের নেতাকর্মীদের উপর কোন হামলা হচ্ছে না, তারাও চুপচাপ এটাও চিন্তার বিষয়। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অনেক শহীদের রক্তের বিনিময়ে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে।

তিনি আরও বলেন, কোন প্রতিবেশী দেশের তাবেদারী আমাদের দেশের জনগণ আর কোন দিন মেনে নিবে না। বিএনপি এদেশের জনমানুষের দল। তিনি এসময় যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানান। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। পলাতক ফ্যাসিষ্টের জন্য ডিসেম্বর বিজয়ের মাস নয়। বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগুন সন্ত্রাস রুখে দিতে হবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, বিএনপি রাজনীতি করে মা, মাটি ও মানুষের জন্য। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ করেননি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর নিবার্সিত থেকেও কখনো আপোষ করেনি। আমরা ঐ নেতার কর্মী, আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে গুপ্ত রাজনৈতিক শক্তিকে প্রতিহত করতে হবে। আগুন সন্ত্রাস প্রতিহত করতে চট্টগ্রাম মহানগর যুবদল রাজপথে থাকবে।

চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাবুদ্দিন হাসান বাবু, মুহাম্মদ মুসা, মিয়া মুহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, এড. ফিরোজ, মজিবুর রহমান, অরূপ বড়ুয়া, মোঃ আলী সাকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, সেলিম খান, রাশেদুল হাসান লেবু, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, মোঃ একরামুল হক ছট্টু, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গণি সিকদার, আহাদ আলী সায়েম, জমির উদ্দিন আহমেদ মানিক, তানভির মল্লিক, ওমর ফারুক, সম্পাদক মন্ডলীর সদস্য জসিম উদ্দিন সাগর, মুহাম্মদ আলাউদ্দিন, গাজী ফারুক, মহিউদ্দিন মুকুল, এস.এম. বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, মুহাম্মদ নুরুল আমিন, আসাদুজ্জামান রুবেল, সহ-সম্পাদক মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, কামরুল ইসলাম, কোরবান আলী, জহিরুল ইসলাম জহির, জিয়াউল হক মিন্টু, মঞ্জুর আলম, হামিদুল হক চৌধুরী, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, গুলজার হোসেন মিন্টু, হোসেন জামান, ইয়াসিন আজাদ, মোঃ ইদ্রিচ, আব্দুল্লাহ আল মামুন জিতু, মিজানুর রহমান দুলাল, বেলাল উদ্দিন, সদস্য শাবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, প্রফেসর সায়েদুল হক সিকদার, আব্দুল্লাহ আল মামুন, শামসের আলী, আব্দুস সাত্তার, থানা যুবদলের নুর হোসেন নুরু, বজল আহমেদ, শফিউল আজম, কুতুব উদ্দিন, মোশাররফ আমিন সোহেল, ইসমাইল হোসেন লেদু, মুহাম্মদ সেলিম, মোঃ হাসান, তাজ উদ্দিন তাজু, আশিক মল্লিক আরসি, শেখ রাসেল, মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, হাবিব উল্লাহ খান রাজু, মোর্শেদ কামাল, মোঃ মুসা, আব্দুল জলিল, মোঃ ইয়াছিন, মোস্তাকিম মাহমুদ, মোঃ সোহেল, সাদ্দাম আহমেদ, ওয়ার্ড যুবদলের এস.এম আলী, আবু বক্কর বাবু, সাইফুল আলম, বাদশা আলমগীর, জহিরুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট