
প্রেস বিজ্ঞপ্তি ::
নৈতিক উৎকর্ষতা, ধর্মের সঠিক শিক্ষায় দীক্ষিত হতে এবং জীবনের সকল পর্যায়ের অসারতা দূরকল্পে পীর আউলিয়ার ছোহবত, খেদমত ও গোলামিই হলো শান্তি ও মুক্তির এক অমিয় বিধান। কুতুবুল আকতাব হযরত শাহসূফী মাওলানা সৈয়দ কামাল শাহ (রহ.) -এর সালানা ফাতেহা শরীফে পীরে ত্বরীকত, বিশিষ্ট গ্রন্থাগার, সাজ্জাদানশীন শাহসূফি ছৈয়দ সিদ্দিক রেজা ( ম: জি: আ:) -এর সদারতে মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
গতকাল রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের দরবারে কামালিয়া শরীফে দিনরাতব্যপী অনুষ্ঠিত উক্ত সালানা ফাতেহা শরীফে আয়োজিত মাহফিলে প্রধান আলোচকের তকরীর পেশ করেন দরবারের নায়েবে সাজ্জাদাশীন শাহজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ মাসূম কামাল আল আজহারী (ম: জি: আ:)। মাহফিলে বক্তব্য রাখেন নায়েবে সাজ্জাদাশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ মোরশেদ কামাল, নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা ডা: সৈয়দ মোহাম্মদ জাহেদ কামাল, মাওলানা মোহাম্মদ মাসুদ রহমান, শায়ের মুহাম্মদ কাউসাঈন, সৈয়দ মোহাম্মদ ইলহাম রেজা, হাফেজ মোহাম্মদ নঈম উদ্দিন, মোহাম্মদ ছালামত উল্লাহ বাবুল, মোহাম্মদ আলাউদ্দিন আল কামাল, মোহাম্মদ মফিজ উদ্দিন, মোহাম্মদ আরিফুল্লাহ সাকিব প্রমুখ।
মহান এই অনুষ্ঠানে কর্মসূচিতে ছিল মাজারে গিলাফ ছড়ানো, খতমে কোরআন, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ।
Leave a Reply