1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান

চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক ::

চট্টগ্রাম নগরীতে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা আয়োজক কমিটির সদস্য সচিব আনোয়ার হোছেন টিপু এবং ম্যাগাজিন উপ-কমিটির সদস্য মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় ও আয়োজক কমিটির আহ্বায়ক আলহাজ্ব জসিম উদ্দিনের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় মতামত শেয়ার করেন সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোহাম্মদ ফরিদ, দ্বীপেন কুমার চৌধুরী,খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া দিপু, রাজিব পালিত, ব্যাংকার আবদুল আজিজ, জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী রেজাউল করীম, ইমাম হোসেন ইমু, এম নাজিম উদ্দিন, মহিউদ্দিন মোঃ বাবর, সুলতান মাহমুদ, জাহিদুল ইসলাম, শাহনেওয়াজ সিদ্দিকী, আজিজুল হক, জয়নাল আবেদীন বাবুল, আব্দুল গণি, আরিফ চৌধুরী, মোঃ ফারুক, জহির আহমেদ জুনাইদ, রমজান আলী, এহেছানুল কবির, মিজানুর রহমান, মোজাম্মেল হক, সাজ্জাদ হোসেন, জাহেদুল ইসলাম, রাজীব দাশ, মোঃ ছৈয়দ প্রমুখ।

এতে সকলের সমবেত প্রচেষ্টার মাধ্যমে পুনর্মিলনী সফল করার জন্য প্রত্যেকে ঐক্যবদ্ধ ভুমিকার প্রয়োজনীয়তা স্বীকার করেন। নতুন পুরাতন অনেক প্রাক্তন কৃতী ও উদ্যোমী ছাত্রদের উপস্থিতি প্রস্তুতি সভাকে অন্যমাত্রায় নিয়ে গেছে। নতুনভাবে উপকমিটি গঠন,পরিকল্পিত প্রস্তুতি, পাড়া ও ব্যাচভিত্তিক ছোট দলে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সাথে দ্রুততম সময়ে অর্থ ও ম্যাগাজিন উপকমিটি নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট