1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ১২ ডিসেম্বর শানে সিরিকোটি (রহ:) বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩য় সভা অনুষ্ঠিত প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই তারুণ্যের ভাবনায় আগামীর পোপাদিয়া, উন্মুক্ত আলোচনায় নানা পেশার মানুষ স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত।

১২ ডিসেম্বর শানে সিরিকোটি (রহ:) বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩য় সভা অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২১ পঠিত

 

মুহাম্মদ বোরহান উদ্দিন
চট্টগ্রাম মহানগর

আজ ২৭ নভেম্বর ২০২৬ইং, জুমাবার, বাদ মাগরিব গাউসিয়া কমিটি বাংলাদেশ, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় আয়োজিত ১ম “শানে সিরিকোটি (র) শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৬ইং সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক সভা পরীক্ষা উপকমিটির আহবায়ক জনাব আবু জাহেদের সভাপতিত্বে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে সদস্য সচিব-আবু নাছের সোহেল পরীক্ষার ফরম জমা সংগ্রহ চলমান রয়েছে এবং তা ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে মর্মে সার্বিক বিষয়ে অবহিত করেন। ইতোমধ্যে পরীক্ষার প্রশ্ন প্রণয়ন, রেজিস্ট্রারসহ যাবতীয় কার্যক্রম সম্পন্নের প্রস্তুতিও চলমান রয়েছে।

উপকমিটির আহবায়ক জনাব আবু জাহেদ বলেন- আগামী ১২ ডিসেম্বর, শনিবার বৃত্তি পরীক্ষা সুষ্ঠ ও সফলতা সাথে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।  তিনি পরীক্ষার পরিদর্শক, মনিটরিং সেল গঠন, পরীক্ষা নিয়ন্ত্রক নির্বাচন ও অতিথিদের দাওয়াত প্রদান বিষয়ে অবহিত করেন।

তিনি আরও বলেন- প্রান্তিক শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে এই বৃত্তি পরীক্ষার আয়োজন। ইতোমধ্যে এই বৃত্তি পরীক্ষার প্রধান উপদেষ্টা হিসেবে সদয় সম্মতি দিয়েছে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, বায়েজিদ থানার আহবায়ক মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান।

এতে উপস্থিত ছিলেন- পরীক্ষা উপকমিটির প্রধান সমন্বয়ক গাউসিয়া কমিটি বাংলাদেশ, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড শাখার সভাপতি প্রফেসর মুহাম্মদ সহিদুল হক মণ্ডল,  সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন খোকন, সদস্য সচিব-আবু নাছের সোহেল, উপকমিটির সদস্য মণ্ডলী মাওলানা মুহাম্মদ নুরুল কাদের, মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল ফোরকানী, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ ইয়াসির আরাফাত, মুহাম্মদ শাহ্ জাহান, মুহাম্মদ আব্দুল কাইয়ুম, মুহাম্মদ রায়হান চৌধুরী, মুহাম্মদ হায়দার আলী, মুহাম্মদ ইফতেকারুল হক আরিফ ও মুহাম্মদ নিজাম উদ্দিন সুজন প্রমুখ।

পরিশেষে মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিনের দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে সভা সমাপ্তি করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট