1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও ক্ষুদ্রঋণ কার্যালয় উদ্বোধন পটিয়ায় ইউএনওর বাসভবনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও ছাদ পরিষ্কারের আহ্বান: জেলা প্রশাসক কারা ফটকে প্রতিবন্ধী সন্তানের শেষ বিদায়, বন্দি মায়ের মানবিক অধিকার নিয়ে আলোকবর্তিকার উদ্বেগ শারজাহর আল সাজ্জায় মোহাম্মদ ইয়াকুব সৈনি সুপার মার্কেট এর বর্ণাঢ্য উদ্বোধন মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘মেমোরি উৎসব ২০২৬’ উদযাপিত ২০ বছর আগে হাতির আক্রমণে বাবা-মা ও নানাকে হারান, এবার নিজেই আহত চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ১২ ডিসেম্বর শানে সিরিকোটি (রহ:) বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩য় সভা অনুষ্ঠিত প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই

শারজাহর আল সাজ্জায় মোহাম্মদ ইয়াকুব সৈনি সুপার মার্কেট এর বর্ণাঢ্য উদ্বোধন

  • সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের প্রাণকেন্দ্র আল সাজ্জায় নতুন যাত্রা শুরু করল ‘মোহাম্মদ ইয়াকুব সৈনিক সুপার মার্কেট’। শুক্রবার সন্ধ্যায় এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানের কর্ণধার আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই সুপার মার্কেটের দ্বার উন্মোচন করেন। উদ্বোধনী মুহূর্তে স্থানীয় প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে প্রতিষ্ঠানের কর্ণধার আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক বলেন, আল সাজ্জা ও আশপাশের এলাকার প্রবাসীদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে, সুলভ মূল্যে এবং মানসম্মতভাবে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এক ছাদের নিচে তাজা খাদ্যপণ্য, গ্রোসারি ও গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী পাওয়ার সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

আল সাজ্জা শিল্প ও আবাসিক এলাকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী ও স্থানীয় বাসিন্দার কেনাকাটার চাহিদা মেটাতে আধুনিক সাজসজ্জা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সুপার মার্কেটটি সাজানো হয়েছে। উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট