1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড হাটহাজারী শাখায় ব্যাংকের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

  • সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১০৮৪ পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড হাটহাজারী শাখায় ব্যাংকের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আজ ২৫ অক্টোবর ব্যাংকের হাটহাজারী শাখায় ২২ তম বার্ষিকী উদযাপন করা হয়। সকালে খতমে কোরআন ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। বিকালে কেক কেটে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এই উপলক্ষে হাটহাজারী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক  প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রাহকদের শরিয়াহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। তাই এটি আজকে দেশের অন্যতম বৃহৎ বেসরকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সারা দেশে ১৯৩টি শাখা, ১২২ উপ শাখা, ৬৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১৯২ টি নিজস্ব এটিএম নেটওয়ার্ক এবং সারা দেশে অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিং পরিষেবা প্রদান করছে। এফএসআইবিএল হাটহাজারী শাখা গ্রাহক সেবার মাধ্যমে হাটহাজারীর সর্বসাধারণের মন জয় করতে সক্ষম হয়েছে। ২২তম বার্ষিকী উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপক এফএসআইবিএল হাটহাজারী শাখার মূল্যবান গ্রাহক, শুভানুধ্যায়ী ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটহাজারী শাখার ম্যানেজার অপারেশনস ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার  মুহাম্মদ জসিম উদ্দিন,  প্রিন্সিপাল অফিসার শরাফত উল্লাহ খান, রায়হান চৌধুরী তানভির, আরিফ মঈনউদ্দীন, সিনিয়র অফিসার তানিম হাসান, মর্তুজা মহসিন, মুহাম্মদ গিয়াস উদ্দিন,ফয়সাল করিম চৌধুরী, সফিউল আলম, মোজাম্মেল হক, আবদুল্লাহ ফারুক রবি,  ফারজিন আলী চৌধুরী, ইফতেখারুল আলম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট