1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে করোনায় ৭১ টিভির সংবাদকর্মীর মৃত্যু

  • সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৯৮২ পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা। 
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে ওই হাসপাতালেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
একাত্তর টিভির প্রযোজক মাজহারুল মাসুম গণমাধ্যমকে রিফাত সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রিফাত সন্তানসম্ভবা অবস্থায় করোনা আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় শুক্রবার সকালে তার সন্তানের জন্ম হয়। বিকেলে আমরা তার মৃত্যুর সংবাদ পেয়েছি। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।
মাজহারুল মাসুম আরও জানান, করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে রিফাতের শাশুড়িও চিকিৎসাধীন।  এছাড়া রিফাতের স্বামী নাজমুল ইসলামও করোনায় আক্রান্ত। তিনি কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন। সদ্যজাত সন্তানের অবস্থাও ভালো নয়। এ কারণে সকালেই ওই নবজাতককে এভারকেয়ার হাসপাতালে নিয়ে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, রিফাতের যমজ দুটি সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। রিফাতের এমন মৃত্যুতে শুধু পরিবার নয়, তার সহকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। একাত্তর টিভিতে যোগদানের আগে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’তে কর্মরত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট