1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু

নগর বর্জ্য ব্যবস্থাপনায় সমসাময়িক কৌশল শীর্ষক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৬৬ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
সেভ দ্য চিলড্রেন ও ইসলামিক রিলিফের যৌথ উদ্যোগে সিলেট শহরে আজ নগর বর্জ্য ব্যবস্থাপনায় সমসাময়িক কৌশল শীর্ষক একটি মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী এবং সাভার পৌরসভার মাননীয় মেয়র হাজী মোঃ আব্দুল গণি। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট, সাভার, নারায়নগঞ্জ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সচিব, নগর পরিকল্পনাবিদ, ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেভ দ্য চিলড্রেন, ইসলামিক রিলিফ, সিপ, ইপসার কর্মকর্তাবৃন্দ, নগর স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট এলাকাসমূহের তরুণ, নারী ও শিশুসহ স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।

আজ ২৯ মার্চ সিলেটের অভিজাত একটি রেষ্টুরেন্টের হলরুমে সূচনা বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের আরবান রেজিলিয়েন্স ম্যানেজার সায়মন রহমান। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ মোঃ আজিজুল হক দুর্যোগ সহনশীল নগরী বিষয়ক একটি গবেষণালব্ধ ফলাফল নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডঃ তারিক বিন ইউসুফ।
সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ধারণাগত আলোচনার চেয়ে স্থানীয়ভাবে বাস্তবায়নযোগ্য কৌশল অবলম্বনের মাধ্যমে শহরগুলোতে কার্যকরী পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা করা হলে অধিক সাফল্য অর্জন সম্ভব হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্য্যানার্স এর সাবেক সাধারণ সম্পাদক ডঃ আদিল মাহমুদ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট