1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ কিসের এত বড়াই আমাদের বলো? -নোহা নেছার অন্নি  ৬৯তম CMC Day উপলক্ষে চমেক হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডে পার্কভিউ হসপিটালের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অপ্রতিম -অভিলাষ মাহমুদ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রবীণ আলেম মাওলানা এজহার সাহেব আর নেই

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইপর্বে ১ম হলেন চন্দনাইশের মেয়ে বুশরা।

  • সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৫৫৯ পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারীর মেয়ে বুশরা বাবার সাথেবআন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইপর্বে প্রথমস্থান অধিকার করেছেন চন্দনাইশ উপজেলার দোহাজারীর মেয়ে হাফেজা বুশরা বিনতে মাহমুদ।

সে চট্টগ্রামের বাকলিয়ায় (কল্পলোক আবাসিক) প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের মহিলা হিফজ বিভাগ মারকাজুল হাফেজাত ওয়াস্সুন্নাহর প্রতিষ্ঠাতা পরিচালক চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী গ্রামের বাসিন্দা মাওলানা মাহমুদুল হকের ছোট মেয়ে।

জানা গেছে, চলতি বছরের আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৪ দিনব্যাপী সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে একটি আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের বাছাইপর্বে প্রথম হয় বুশরা বিনতে মাহমুদ। আন্তর্জাতিক ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় সমগ্র দেশ থেকে অর্ধশত জাতীয় ও আন্তর্জাতিক মানের হাফেজা বাছাইপর্বে অংশ নেন। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন হাফেজা বুশরা বিনতে মাহমুদ।

মাওলানা মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, বাবা হিসেবে দেশবাসীর কাছে দোয়া চাই আমার ছোট মেয়ে হাফেজা বুশরা বিনতে মাহমুদ যেন ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো সাফল্য নিয়ে লাল সবুজের পতাকার সম্মান রাখতে পারে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে পারে।
চন্দনাইশ উপজেলার দোহাজারীর মেয়ে বুশরার এই অর্জন শুধু চট্রগ্রাম নয় সারা দেশের জন্য বিশাল অর্জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট