1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস

মরমী গবেষক ডা. বরুণ কুমার আচার্য নজরুল স্মারক সম্মানে ভূষিত

  • সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৬৪৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রামের মরমী গবেষক লায়ন ডা. বরুণ কুমার আচার্য ‘বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন’ অনুষ্ঠানে ‘চেতনায় চর্চায় নজরুল’ কর্তৃক মাইজভান্ডারীর উপরে গবেষণায় বিশেষ অবদানের জন্য কবি নজরুল সম্মাননা স্মারকের ভূষিত হলেন। তিনি চট্টগ্রামে দেড় যুগের অধিক সময় ধরে লেখালেখির গবেষণার সাথে জড়িত। তাঁর বিভিন্ন গবেষণাধর্মী কলাম স্থানীয় জাতীয় পত্রিকায় প্রকাশ হয়ে আসছিল। তিনি ফটিকছড়ির সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে ইতিমধ্যে চট্টগ্রামে জনশ্রুতি লাভ করেছেন। লেখালেখি ছাড়াও লায়ন ডা. বরুণ কুমার আচার্য মাইজভাণ্ডারী একাডেমির সাবেক সহপ্রচার সম্পাদক, বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফটিকছড়ি শাখার সাবেক সহসভাপতি, বাগীশিক ফটিকছড়ি সংসদের উপদেষ্টা, বাগীশিক উত্তর জেলা সংসদের সহসভাপতি, ফরহাদাবাদ একাডেমির সহসভাপতি, পাইন্দং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, লর্ড লাইফ বুদ্ধের আজীবন সদস্য, হারুন ভাণ্ডার ওরশ এন্তেজামিয়া কমিটির প্রচার সম্পাদক, সাংবাদিক লেখালেখি ফোরামের সহসভাপতি, গাউছিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফ বিবিরহাট শাখার প্রচার সম্পাদকসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট