1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে। পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বৃদ্ধি, জনমনে ফিরেছে স্বস্তি আতংকে এলাকাবাসী পটিয়ায় দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে চক্ষু শিবির

বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষিত, ৫ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আটক

  • সময় শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৮৯১ পঠিত

পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে  এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে পটিয়া  থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর শুক্রবার রাতে (৭ মে) আমির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তার আমির হোসেন উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ওসমানপাড়া এলাকার মৃত আবু তৈয়বের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওসমানপাড়া এলাকার আমির হোসেন (২২) একই গ্রামের তেঁতুলতলা এলাকার এক তরুণীকে বিয়ের প্রলোভনে  বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে একপর্যায়ে তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, বিয়ের প্রলোভনে এক তরুণীকে বিভিন্ন স্হানে বেড়ানোর নাম করে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষনের ফলে ঐ তরুণী ৫ মাসের অন্তস্বত্বা হয়ে পড়লে তার বাবা মার চোখে পড়ে। বিষয়টি জানাজানি হলে ধর্ষক আমির হোসেনকে বিয়ে করতে বললে সে অস্বীকার করেন। তাই তরুণীর মা বাদি হয়ে একটি ধর্ষন মামলা দায়েরের পর  আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই।  আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট