1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

দেশ ও প্রবাসের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম

  • সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৭১২ পঠিত

১ বছর পর আবারও আমাদের মাঝে এসে গেল পবিত্র মাহে রমজান ২০২৩। হিজরী ক্যালেন্ডার অনুযায়ী সবচাইতে উত্তম মাস হচ্ছে রমজান মাস। কারণ এই মাসে সকল মুসলমান মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির লক্ষ্যে সিয়াম সাধনা করে থাকেন। বাংলাদেশ চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে ২০২৩ সালের প্রথম রোজা অনুষ্ঠিত হবে ২৪ শে মার্চ ২০২৩ ইং রোজ শুক্রবার। তাই মাহে রমজানকে সামনে রেখে সকল মুসলমান ভাই বোন কে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

আরবি শাবান মাসের পরের মাস রমজান।
“আলহামদুলিল্লাহ্‌,রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। মহান আল্লাহর কাছ থেকে করুনা ভিক্ষার মাস। আল্লাহর কাছে ক্ষমা ও নেয়ামত কামনা করার মাস, অতীতের সমস্ত গুনাহ মাফ চাওয়ার মাস। আত্মশুদ্ধির মাস। মহান আল্লাহর কাছে প্রার্থনা কবুল করার উপযুক্ত সময় হলো পবিত্র মাহে রমজান । এ মাসে আল্লাহ কবর আযাব মাফ করে দেন। কবর বাসীদের অনেক জনকে নাযাত দান করেন।
রোজাদারদের জন্য জান্নাতের একটা দরজা রয়েছে। যার নাম রাইয়ান। শুধুমাত্র যারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখেন এবং এবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন কেবলমাত্র ঐ সকল মুমিন বান্দাদের মহান আল্লাহ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। কাজেই মুসলমানদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেয়ামতের মাস। এই মাসে রয়েছে শবে কদরের মত গুরুত্বপূর্ণ রজনী। ২০ রমজানের পরে প্রত্যেক বেজোড় রাতে এই রজনীকে তালাশের জন্য মহানবীর পক্ষ হতে নির্দেশনা রয়েছে। কারন ভাল আমলের মাধ্যমে পাল্লাকে ভারী করার অত্যন্ত সহজ একটি ব্যবস্থা রয়েছে মহানবীর উম্মতের জন্য এই রজনীতে। এই রাতের এবাদতকে হাজার বছরের ইবাদতের ফজিলতের সাথে তুলনা করা হয়েছে। কাজেই আমরা আসন্ন রমজান মাসের গুরুত্বপূর্ণ সময় গুলোর সঠিক ব্যবহার করে নিজেদের প্রকৃত মুসলমান ও মহান আল্লাহর প্রিয় মুমিন বান্দা হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

পবিত্র রমজানের উছিলায় প্রত্যেক মরহুম মুসলমান নর-নারীকে তাদের জিন্দেগীর জানা অজানা গুনা ক্ষমা করে মহান আল্লাহ যেন রমজানের উছিলায় নাজাত দান করেন আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি। সাথে সাথে আরো প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের সকল মুসলমান ভাই বোনদের পবিত্র এই রমজানের সবগুলো রোজা পালনের সক্ষমতা দান করেন এবং আমাদের জিন্দেগীর জানা অজানা সব গুনাহ মাফ করে দেন। আমাদের প্রত্যেক মুসলমানকে হারাম হালাল বুঝে চলার তৌফিক দানের মাধ্যমে মহান আল্লাহতালা তার দরবারে মুমিন বান্দা হিসেবে কবুল করেন। আরো দোয়া রইল “আল্লাহ” আপনাদের জীবনে সুখ, শান্তি সহ ইসলামী শরিয়াহ মোতাবেক আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন আ-মিন। সবাইকে পবিত্র রমজানুল মোবারক এর শুভেচ্ছা,সকলে আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তেঃ
সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র সদস্য ও ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট