1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশের সম্পদ, ফেলছে খালে বোয়ালখালীতে সড়কের পাশে, পরে খালেও চামড়া পটিয়ার দক্ষিণ ঘাটায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল ছাত্র-যুব সমাজ। সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শোকাবহ আগষ্ট মাস জুড়ে লায়ন মুহাম্মদ মিযানুর রহমানের নানা কর্মসূচি

  • সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৬১৬ পঠিত

 

নিজস্ব প্রতিবেদকঃ
আগষ্ট বাঙালি জাতীর জীবনে এক বেদনাবিধুর শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট রাত শেষ হবার আগেই শেষ হয়ে যায় বাঙালি জাতির আশার প্রদীপ। বাঙালি হারায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শুধু জাতির পিতাই নয়, মহিয়ষী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, তারুণ্যের বাতিঘর শেখ কামাল, শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের প্রায় সবাইকেই হত্যা করে ঘাতকরা। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যায় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

শোকের এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধায় স্মরন করেন জাতীয় “দৈনিক আমার সময় “পত্রিকার নির্বাহী সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, লায়ন মুহাম্মদ মীযানুর রহমান। তিনি বলেন, সেদিন আমরা জাতির পিতাকে না হারালে আজ বাংলাদেশ থাকতো বিশ্বে অনন্য মর্যাদায়। বাংলাদেশ আরও অনেক আগেই উন্নত দেশের তালিকায় স্থান পেত। কিন্তু আমরা বড় অকালে হারিয়ে ফেলেছি আমাদের মাহানায়ককে। তবুও আজ বাংলাদেশ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আস্থা রাখতে হবে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য।

এদিকে শোকের মাস ঘিরে লায়ন মুহাম্মদ মীযানুর রহমান মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থান সকাল ৮টায় শ্রদ্ধা নিবেদন করবেন। ৮ আগস্ট বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থান সকাল ৮টায় পুষ্পস্তবক অর্পণ এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে সকাল ৭:৩০মি ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৮টায় টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওনা দিবেন৷ সেখানে জাতির পিতার কবর জিয়ারত, কোর-আন পাঠ ও মোনাজাতে অংশ নিবেন।

২১ আগষ্ট সকাল ৯টায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন।

এ ছাড়া প্রতি বছর শোকাবহ আগষ্টে মাসব্যাপী বিভিন্ন আলোচনা সভা, শোকর‍্যালি, প্রদীপ প্রজ্জ্বলন, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করে আসছেন তিনি ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট