1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা বাঁশখালীতে পিতার মাথার ওপর পুত্রের লাশ, পানিতেই জানাজা ও দাফন। ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেয়ে ফেলল বরিশালের বাসিন্দারা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর ভূজপুরে স্থাপনে আনন্দ র‍্যালি ও বিশাল গণসংবর্ধনা পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বোয়ালখালীতে পানিবন্দী ২৫০ পরিবারে খাদ্য সহায়তা দিলেন এমপি এরশাদ উল্লাহ চট্টগ্রামের জলাবদ্ধতা: প্রকৃতির সতর্কবার্তা -মোহাম্মদ শাহজাহান বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভেসে দিনমজুর নিখোঁজ স্টেশন পরিস্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মর্মান্তিক মৃত্যু ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ

সিএমপির ৪ থানার ওসি পদে রদবদল 

  • সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৫২১ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে পরিবর্তন এসেছে। রদবদলের বিষয়টি নিশ্চিত করেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।

এই থানাগুলো হচ্ছে— কোতোয়ালী, চান্দগাঁও, বাকলিয়া ও পতেঙ্গা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই বদলি/পদায়ন করা হয়।

সিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক এসএম ওবায়েদুল হক কোতোয়ালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিযুক্ত হয়েছেন। তিনি এর আগে ২০১৮ সালে হালিশহর থানার ওসি ছিলেন।

অন্যদিকে কোতোয়ালী থানার বর্তমান ওসি জাহিদুল কবীরকে বদলি করা হয়েছে চান্দগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে। ২০২২ সালের ২২ মার্চ তিনি কোতোয়ালীতে যোগ দিয়েছিলেন।

এদিকে চান্দগাঁও থানার বর্তমান ওসি খাইরুল ইসলামকে সিএমপির ডিবি-বন্দর বিভাগে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। চলতি বছরের ২৬ জানুয়ারি তিনি চান্দগাঁও থানায় যোগ দেন। গত ৩ অক্টোবর চান্দগাঁও থানায় পুলিশের হেফাজতে দুদকের সাবেক উপপরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় চান্দগাঁও থানার বিদায়ী এই ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। ওসি খাইরুল এরপরই ছুটি নিয়ে থানা ছেড়ে যান।

 

এদিকে বাকলিয়া থানার বর্তমান ওসি মোহাম্মদ আবদুর রহিমকে সিটিএসবির পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক সাজেদ কামালকেও সিটিএসবির পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে পতেঙ্গা থানার বর্তমান ওসি আফতাব হোসেনকে বদলি করা হয়েছে বাকলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে।

এছাড়া সিটিএসবির পুলিশ পরিদর্শক কবিরুল ইসলামকে পতেঙ্গা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট