1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আজ ২৯ সেপ্টেম্বর সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে

বাংলাদেশ পথ নাটক পরিষদ চট্টগ্রামের ‘একুশে পথ নাট্যোৎসব-২০২৪’ অনুষ্ঠিত

  • সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪২ পঠিত

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ও ‘শহীদ দিবস’ উপলক্ষে ‘বাংলাদেশ পথ নাটক পরিষদ চট্টগ্রাম’ এর আয়োজনে ‘একুশে পথ নাট্যোৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম সিটির বটতলী পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়।

নাট্যোৎসবে মোট চারটি পথ নাটক পরিবেশন করা হয়। এগুলো হল আমীনুল হক আমিনের রচনা ও মোশারফ ভূঁইয়া পলাশের নির্দেশনায় ‘বীজন নাট্য গোষ্ঠী’র প্রযোজনা ‘চতুর ভোলা’, এসএম সোলেমানের রচনা ও শাহ তামরাজুল আলমের নির্দেশনায় আসর নাট্য সম্প্রদায়ের প্রযোজনা ‘খ্যাপা পাগলার প্যাচাল,’ সেলিম আল দীনের রচনা ও লালন দাশের নির্দেশনায় থিয়েটার স্লোগানের প্রযোজনা ‘সংবাদ কার্টুন’, মোশারফ দোভাষের রচনা ও নির্দেশনায় চট্টগ্রাম থিয়েটারের প্রযোজনা ‘কালা চান’।

নাটক পরিবেশনের আগে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ পথ নাটক পরিষদ চট্টগ্রামের সভাপতি লালন দাশের সভাপতিত্বে ও নাট্যকর্মী প্রার্থ প্রতিম নাহা রণির উপস্থাপনায় এ পর্বে অংশ নেন চট্টগ্রাম থিয়েটারের দল প্রধান দীপক চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সভাপতি শেখ শওকত ইকবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক সুচরিত চৌধুরী টিংকু, আসর নাট্য সম্প্রদায়ের দল প্রধান শাহ তামরাজুল আলম, ‘বীজন নাট্য গোষ্ঠী’র দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট