1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

“কাবা শরীফ” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৫৩০ পঠিত

“কাবা শরীফ”

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

মানব জাতির প্রথম ঘর দুনিয়ায় মাওলার
মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র ইবাদতে বান্দার।

মানব জাতির কল্যাণে কাবা মক্কায় অবস্থিত
অসংখ্য ফিরিশ্তা আছে- সেথায় নিয়োজিত।

সামনে রেখে কিবলা কাবা নামাজ পড়ে সবে
পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার- কবুল করে রবে।

সামর্থ্যবান মুসলমানগণ আসে কাবা ঘরে
হজ্জ পালনে হাজীগণ কাবা তাওয়াফ করে।

তাওয়াফে গুণাহ্গার বান্দা উপস্থিত হয় যখন
দুগ্ধজাত শিশুর মত সে- পবিত্র হয় তখন।

আদম (আঃ) তৈরী করেছিল সেই কাবা ঘর
তামাম পৃথিবীর কেন্দ্রবিন্দু ভূ-তক্বের উপর।

এই ঘর মেরামত দুনিয়ায় অনেক বার হয়
ইব্রাহিম ও ইসমাইল তা করে আলোকময়।

ফিরিশ্তারা তাওয়াফ করে সেই বায়তুল মামুর
যে ঘর অবস্থিত আছে- সোজা কাবার উপর।

মুক্তির দিশারী কাবা- আল্লাহর নিরাপদ ঘর
আশীষপ্রাপ্ত হয় সবে-গুণাহ্ মাফ হয় বান্দার।

[বি: দ্র: নবীদের নামের পরে (আঃ) পাঠ করতে হবে।]

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট