1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

সমাজসেবক মরহুম নুরুল আলম সওদাগরের ৭ম মৃত্যু বার্ষিকী

  • সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৫৬৭ পঠিত

পটিয়া জিরির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক,
পরোপকারী মরহুম নুরুল আলম সওদাগরের আজ ৭ম মৃত্যু বার্ষিকী।তিনি ২০১৭ইং ২০ এপ্রিল দুপুর ১টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।২১ শে এপ্রিল বাদ জুমা জিরি মাদ্রাসায় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
তিনি আজীবন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
আল জামেয়াতুল আরিবিয়াতুল ইসলামীয়া জিরি বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য ও জিরি শেখ পুস্তির বাড়ী আল হাসান (রঃ) মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন বলে ৭১এর সময় পাক হানাদার বাহিনী কতৃর্ক তার বাড়ীঘর জ্বালিয়ে দিয়েছিলেন যা ইতিহাসের বর্বরোচিত ঘটনা।সেই সময় তার পরিবার নিয়ে অতীকষ্টে যাযাবরের মত বিভিন্ন জায়গায় রাতযাপন করে প্রাণ রক্ষা করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে অনাড়ম্বন বিভিন্ন কর্মসূচি পালিত হবে। তার পৈত্রিক বাড়ি জিরি শেখ পুস্তির বাড়িতে খতমে কুরআন,মিলাদ-দোয়া মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে মরহুমের তিন পুত্র ও এক কন্যা সন্তান আছেন।তার কনিষ্ঠ পুত্র সাবেক ছাত্রনেতা,কলামিস্ট ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য তসলিম উদ্দিন রানা বিএ (অনার্স),এমএ সকলের নিকট দোয়া কামনা ও মরহুমের আত্ত্বার মাগফেরাত কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট