1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশের সম্পদ, ফেলছে খালে বোয়ালখালীতে সড়কের পাশে, পরে খালেও চামড়া পটিয়ার দক্ষিণ ঘাটায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল ছাত্র-যুব সমাজ। সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে,এস এস সি-২০২৫ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন

  • সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৭৯ পঠিত

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এস এস সি-২০২৫পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল ৬ এপ্রিল, রোববার সকাল সাড়ে ১০টার সময় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোখতার আহম্মদ এর সভাপতিত্বে,বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও আয়শা আক্তার চাঁদনীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরিচালক মোঃ ফজলুল কাদের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাউশির উপ -পরিচালক মোঃ ফরিদুল আলম হোসাইনী, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুঃ মুনিরুল আনোয়ার, সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াস আলী,বাবু মিলন কুমার চক্রবর্তী, শিক্ষিকা হোমায় আরা বেগম, শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী, শিক্ষক বিকাশ সরকার, শিক্ষক মোঃ আজিজুল হক, শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকার এবং দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষক মাওঃ মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত বিদ্যালয়ের সকল শিক্ষক – শিক্ষীকা, অভিভাবক , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা ফজলুল কাদের চৌধুরী তার বক্তব্যে বলেন, জীবন গড়ার জন্য যারা প্রকৃত পক্ষে সহায়তা করেছে তাদের ভুলবে না। শিক্ষাজীবনের চূড়ান্ত অধ্যায় হচ্ছে এই পাবলিক পরীক্ষা,যা আগামীতে সত্যিকার অর্থেই মানুষ হবার সিঁড়ি তৈরি করতে সহায়ক হবে।
পরিশেষে বিদায়ী সংবর্ধনা প্রদান ও তবারুক বিতরণের মধ্যেদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট