1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে চক্ষু শিবির সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কোরআনের আলো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এগিয়ে যাচ্ছে মনির আহমদ ফাউন্ডেশন রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন পটিয়া হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, জনবল-ওষুধ সংকট নিরসনের আশ্বাস প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক মাদক-দ্রব্যমূল্য ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বোয়ালখালীতে মানববন্ধন চট্টগ্রাম বন্দরের ৪৫ শতাংশ কনটেইনারের নিয়ন্ত্রণের দায়িত্ব যাচ্ছে “দুবাইয়ের DP World” এর হাতে! পটিয়ায় বেড়েছে সবুজ দেশি মাল্টার চাহিদা চায়না মাল্টার চড়া দামে স্বস্তি খুঁজছেন নিম্নআয়ের ক্রেতারা

“ইমাম মাহদী” -মুহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)

  • সময় শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯৮ পঠিত

“ইমাম মাহদী”

মুহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)

দয়াল নবীর ভবিষ্যত বাণী
ইমাম মাহদী আসিবে
ঈসা মসীহের সহযোগিতায়
কাফিরদেরকে নাশিবে।

অধীর আগ্রহে মুসলমান সকল
তাঁহার অপেক্ষায় থাকিবে
অত্যাচারীদের কষাঘাত থেকে
যেহেতু সে রক্ষিবে।

অন্ধকার সেই দুর্দিনে
কত জালিম জন্মিবে
সত্যের ঝান্ডা হাতে লইয়া
ইমাম মাহদী আসিবে।

ঝগড়া ফ্যাসাদ যুদ্ধ হইবে
সাধু আর শয়তানে
ধবংস হইবে জালিম সকল
সত্যের কাছে হার মেনে।

জ্বলোচ্ছাস বন্যা খরা আর
ভূমিকম্প ঘটিবে
শিলা বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ
দুর্ভিক্ষ আসিবে।

দয়া মায়া থাকিবে না কারও
খুন-খারাপী করিবে
রক্তের নহর বহিবে সদায়
অত্যাচারী বাড়িবে।

যাদুকর আর মিথ্যা মাহদীর
আবির্ভাব ঘটিবে
আল্লাহ্ প্রদত্ত মাহদী দল
আল্লাহর ইচ্ছায় চলিবে।

দাজ্জালের আগমন হইবে
মানুষের অশান্তির কারণ
ধবংস যজ্ঞ চালাইবে সে
শুনিবে না নিষেধ বারণ।

মুসলমান সকল তিয়াত্তর দলে
বিভক্ত হইবে
সহজ সরল একটি দল
ঈমানী কাজ করিবে।

ঈমানের পরীক্ষা ইহলোকে
পদে পদে আসিবে
ঈমানের পাল্লায় বেদীন সকল
স্ব-মূলে নাশিবে।

মু’মিন লোকের একটি দল
সদায় বলিষ্ঠ থাকিবে
সত্য প্রতীক মু’মিন দলের
সকল দুঃখ ঘুচিবে।

ধবংস হইবে ইয়া’জুজ মা’জুজ
ধবংস হইবে দাজ্জাল
ইমাম মাহদীর বিজয় হইবে
শান্তিতে থাকিবে মুসলমান।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফমোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট