1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবিরের মহাপ্রয়াণে চট্টগ্রাম বিএনপির শোক।

  • সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৭ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগরঃ

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ, বর্ষীয়ান সংঘমনীষা, দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবির সোমবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহাপ্রয়াণ লাভ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

তার মৃতদেহে চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, সাবেক ট্রাস্টি বাবু সনত তালুকদার, জাতীয়তাবাদী হিন্দু ফোরামের সভাপতি রাজিব ধর তমাল, ছাত্রনেতা জেরিন বড়ুয়া, লিংকন বড়ুয়া, আকাশ বড়ুয়া, যুবনেতা আব্দুল জলিল, মো. খলিল।

এদিকে অধ্যক্ষ সত্যপ্রিয় মহাস্থবিরের মহাপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ সত্যপ্রিয় মহাস্থবির ছিলেন একজন মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার বৌদ্ধ ভিক্ষু। যিনি জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণ কামনা করেছেন। এই দেশে বৌদ্ধধর্ম রক্ষা, বিকাশ এবং বিশ্বে বৌদ্ধধর্মকে প্রচার প্রসার করার মানসে তার অবদান ছিল অতুলনীয়। তিনি শুধুমাত্র স্বধর্ম রক্ষার জন্য নিবেদিত ছিলেন না, তিনি এ দেশে জাতীয় সংকটে সম্প্রীতি রক্ষায়ও অনন্য ভূমিকা রেখেছিলেন। তিনি দেশপ্রেমে উদ্ধুদ্ধ ও জাতীয়তাবাদী শক্তির স্বপক্ষের একজন বলিষ্ট বৌদ্ধ ধর্মীয় নেতা ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, পূজনীয় ভন্তে সত্যপ্রিয় মহাস্থবির বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশ্বস্ত বাংলাদেশীয় প্রথম বৌদ্ধ ভিক্ষু ছিলেন। ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবিরের অনুরোধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার জন্য চট্টগ্রামের দেব পাহাড়ের জায়গাটি দান করেছিলেন। আজ আমরা তার মতো একজন পুণ্যপুরুষ ও ধর্মীয় ব্যক্তিত্বকে হারিয়েছি যার স্থান হয়তোবা আর কখনো পূরণ হবে না। তবে আমরা আশা করব দেশের এই ক্রান্তিকালে তার আদর্শ অনুসরণ করে এ দেশের বৌদ্ধরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও সুদৃঢ় করবে। উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবির অমর হোক।

নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে অধ্যক্ষ সত্যপ্রিয় মহাস্থবিরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত শিষ্যমন্ডলী ও ভক্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট