1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় পুরস্কার প্রাপ্ত কৃষক সোহাফ উদ্দিন আর নেই

করোনাকালে জনগণের পাশে থাকায় মানবতার বন্ধু উপাধী পেলেন কাউন্সিলর এম আশরাফুল আলম

  • সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৪ পঠিত

অসহায়, হতদরিদ্র, মধ্যবিত্ত ও কর্মহীন মহিলাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন শিক্ষা ও গবেষণা বিষয়ক সংগঠন বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। ফাউন্ডেশনের উপদেষ্টা চেয়ারম্যান ও চসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম এর সার্বিক দিক-নিদের্শনায় ও ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আবু ছৈয়দ, বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট ধৃতিমান আইচ, ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষা-সংগঠক অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, মানবাধিকার সংগঠক আলী নুর, ব্যাংকার ও মানবাধিকারকর্মী মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল ও সংগঠক লিটন দাশ এর উপস্থিতিতে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের ওমর আলী মাতাব্বর রোড় এলাকার কর্মহীন মহিলাদের ঘরে ঘরে চাল, তৈল, ডাল, পেয়াজ, লবণ, ময়দা, আলু ও সাবান পৌঁছে দেন।

ফাউন্ডেশনের উপদেষ্টা চেয়ারম্যান ও চসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের অনেক মানুষ অনাহারে দিনযাপন করছেন। কেউ চাকুরী হারিয়েছেন, দোকানপাট বন্ধ থাকায় পড়েছেন বিপদে। চরম বিপদে আছেন কর্মহীন মহিলা ও শ্রমিক শ্রেণীর লোকজন। তাদের এই দুর্দিনে বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা এগিয়ে এসেছেন তাদের পাশে। সামর্থের সবটুকু দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন ওই সব শ্রেণীর মানুষকে। উপহার হিসাবে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে তাদের ঘরে ঘরে।

ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আবু ছৈয়দ বলেন,বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা প্রতিষ্ঠাকাল থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে সকল জাতীয় দিবস উৎযাপন, ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন প্রকার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, এতিম ও অসহায় শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও সচেতনতামুলক বিভিন্ন কর্মসূচী উল্লেখযোগ্য।

ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট ধৃতিমান আইচ বলেন, করোনাকালের প্রায় দুই বছরই মানবতার কল্যাণে ত্রাণসামগ্রী বিতরণসহ সমাজসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখায় আমরা মানবতার বন্ধু উপাধীতে ভূষিত করছি কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলমকে । সেই সাথে আগামীতেও তাঁর সমাজসেবামূলক কর্মকান্ড চালু রাখার আহ্বান জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট