1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

গলায় ফাঁস দিল শিশু তোহা

  • সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪৯৩ পঠিত

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মুনতাহা আলম তোহা (৯) নামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। কিন্তু মেয়েকে মেয়ের চাচা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি ডাক্তারদের বলেন মেয়ে ছাদ থেকে পড়ে গেছে।

গত সোমবার রাত নয়টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ড সমশু সাওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মুনতাহা আলম তোহা ওমান প্রবাসী মাহবুবুল আলমের মেয়ে। তিনি একটি ছেলে ও একটি মেয়ের জনক। তোহা একই এলাকার সেবা খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন।

তোহার বাবা মাহবুবুল আলমের সাথে কথা বলে জানা যায়, তোহা মোবাইলে ভারতীয় বাংলা নাটক আর ক্রাইম পেট্রোল বেশি দেখতো। এসব নাটকে ফাঁসির দৃশ্য দেখে সে হয়ত সেটা করার চেষ্টা করাতে এমন ঘটনা ঘটেছে। তবে আমি নিশ্চিত নই কারণ আমি ওমানে ছিলাম। মেয়ের মৃত্যুর খবর পেয়ে সকালে বাড়িতে আসি।

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন বলেন, রাত সাড়ে নয়টার দিকে মেয়ের চাচা মেয়েকে নিয়ে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় আমি দেখতে পায় যে সে আর বেঁচে নেই। তারপরেও সে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নুরুল আমিন সম্পর্কে মেয়ের নানা পরিচয় দেন।

কিভাবে মারা গেল ডাক্তার জানতে চাইলে মেয়ের বাবা পরিচয় দিয়ে আবুল কালাম ডাক্তারকে বলেন, মেয়ে ছাদ থেকে পড়ে গেছে। তবে এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় মেয়ে ঘরের পাশের রুমে ঘরের উপরে থাকা বাঁশের সাথে উড়না বেঁধে গলায় ফাঁস লেগে মারা যায়। এ

র আগে মেয়ে তাঁর ওমান প্রবাসী মাহবুবুল আলমের সাথে ফোনে কথা বলেন। মেয়েকে তিনি পরিমণি বলে ডাকতেন।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা বোয়ালখালী থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম বলেন, শরীরের কোন জায়গায় আঘাত নেই। তবে ফাঁস লাগানোর কারণে গলায় দাগ পাওয়া গেছে।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন বলেন, লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট