1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত শফিকুল সভাপতি আলমগীর সাধারণ সম্পাদক পটিয়ায় মানবতার বন্ধনের কার্যকরী কমিটি গঠন। জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন।

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

  • সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১৩ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগরীতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে চলমান অভিযানের অংশ হিসেবে ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তলসহ মো. সাইফুল ইসলাম (৪৪) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো কামারাবাদ মোড় এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, ডিবি (উত্তর) বিভাগের টিম নং-৩১ নিয়মিত বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে চলাচল করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আতুরার ডিপো কামারাবাদ মোড়স্থ “পপুলার মেডিকেল হল” ফার্মেসির সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট চলাকালে একটি যাত্রীবাহী ভাড়াকৃত সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১৪-৫০২৭) সন্দেহজনকভাবে ওই এলাকায় প্রবেশ করলে সেটিকে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরে সিএনজিতে থাকা যাত্রীদের তল্লাশি শুরু করা হলে তাদের মধ্যে একজন হঠাৎ গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডিবির আভিযানিক টিমের সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।

পরে উপস্থিত উৎসুক জনতার সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি চালানো হলে সে নিজেই কোমরে গোঁজা অবস্থায় থাকা একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তল বের করে দেয়। উদ্ধার হওয়া অস্ত্রটির গায়ে ইংরেজিতে “MADE IN U.S.A., 7.65” লেখা রয়েছে। ঘটনাস্থলেই অস্ত্রটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের নাম মো. সাইফুল ইসলাম (৪৪) বলে পরিচয় দেয়। তার পিতার নাম মৃত আলাউদ্দিন আহমেদ আলী আহমেদ এবং মাতার নাম মৃত ছেনোয়ারা বেগম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর হেয়ার, মোল্লা বাজার এলাকায়। বর্তমানে সে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট কাঁচাবাজার এলাকার একটি টিনশেড ভাড়া বাসায় বসবাস করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম জানায়, উদ্ধার হওয়া পিস্তলটি সে নিজের দখলে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে চালিতাতলী এলাকা থেকে আতুরার ডিপোর দিকে যাচ্ছিল। সুযোগ বুঝে নগরীর বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও প্রতিপক্ষকে ভয় দেখাতে অস্ত্রটি ব্যবহার করত বলেও স্বীকার করেছে।

গোয়েন্দা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সাইফুল দীর্ঘদিন ধরে বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায়, এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী বাহিনী গঠন, বিরোধীদের হুমকি প্রদান এবং অপরাধী নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এছাড়াও বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ। অবৈধ অস্ত্র সংগ্রহ, মাদক কারবারিদের সহায়তা, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়গুলো নিয়ে আরও তদন্ত চলছে।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে পাঁচলাইশ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা, চকবাজার থানায় চুরির মামলা, কোতোয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা রয়েছে। ফলে সে দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিল।

উদ্ধার হওয়া বিদেশি পিস্তলটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কার মাধ্যমে অস্ত্রটি তার কাছে এসেছে এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তাকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নতুন মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট