1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ার দক্ষিণ ঘাটায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল ছাত্র-যুব সমাজ। সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ।

চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত

  • সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২০১ পঠিত


মুহাম্মদ বোরহান উদ্দিন
চট্টগ্রাম মহানগর

অদ্য ২০ এপ্রিল, ২০২৬, সোমবার ​আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নূরানি হাতে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্রদের আরবি ভাষা ও সাহিত্যে বিশ্বমানের দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘এরাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সম্পন্ন হয়েছে। আজ ২০ এপ্রিল, ২০২৬ ইংরেজি (সোমবার) জামেয়া দায়েম নাজির জামে মসজিদে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

​অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ও ​সভাপতিত্ব করেন- জামেয়ার সুযোগ্য অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাফেজ আব্দুল আলিম রেজভী সাহেব।
প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন সাহেব। ​বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানের ফিন্যান্স সেক্রেটারি আলহাজ্ব কমর উদ্দিন সবুর সাহেব।

এছাড়া জামেয়ার সহকারী মাওলানা ও ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রশিক্ষক মাওলানা শাওয়াল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়ার সম্মানিত ফকিহ, ডঃ কামাল উদ্দিন আল আজহারী সাহেব, মুহাদ্দিস আল্লামা ড: নাসির উদ্দিন সাহেব, মুহাদ্দিস আল্লামা আবুল হাসানাত সাহেব, ফকিহ আল্লামা আবুল হাসান ওমাইর রিজভী সাহেব, মুফাসসির ইয়াকুব হুসাইন সাহেব, বিভাগীয় প্রধান (আল হাদিস), জনাব সাইফুদ্দিন খালেদ আল আজহারী সাহেব, আরবি প্রভাষক জনাব আজিজুর রহমান সাহেব সহ অন্যান্য বিভিন্ন স্তরের সম্মানিত শিক্ষকবৃন্দ ও হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ অনুষ্ঠানের সাফল্যে ভিন্নমাত্রা যোগ করে।
​শিক্ষার্থীদের দক্ষতা ও অতিথিদের মূল্যায়ন:
​অনুষ্ঠানে জামেয়ার শিক্ষার্থীরা বিভিন্ন সমসাময়িক ও জ্ঞানগর্ভ বিষয়ে শুদ্ধ ও সাবলীল আরবি ভাষায় তাদের বক্তব্য উপস্থাপন করেন। ছাত্রদের চমৎকার বাচনভঙ্গি এবং আরবি সাহিত্যের গভীরতা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
​প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনোয়ার হোসেন সাহেব বলেন: ​”আজকের ছাত্রদের সাবলীল আরবি বক্তব্য শুনে আমার মনে হচ্ছে আমি যেন মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কোনো সেমিনার হলে বসে আছি। জামেয়ার ছাত্রদের এই দক্ষতা সত্যিই প্রশংসনীয়।”

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্রদের অনুপ্রাণিত করতে জামেয়ার অধ্যক্ষ মহোদয় নিজেও আরবি ভাষায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট