1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

জরুরী পরিসেবার আড়ালে মাদক পাচার সীতাকুণ্ডে আটক তিন

  • সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫৯১ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড চট্টগ্রাম:

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশে সরকার জারিকৃত বিধি-নিষেধের মধ্যে জরুরী পরিসেবার আওতায় হাই ভোল্টেজ ক্যাবল তার পরিবহনের আড়ালে গাঁজা পাচারকালে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানা এলাকা থেকে তিনজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৭। তাদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা দামের ২০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর সোয়া চারটার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী উত্তর বাজারের যমুনা ব্যাংকের সামনে চেক পোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল- সীতাকুণ্ডের জঙ্গল ভাটিয়ারির আলী আকবরের পুত্র ট্রাক ড্রাইভার মো. আলী হোসেন (২৮), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আমনগন্ডার মৃত শহীদের পুত্র মো. বেলাল (৩০) ও সন্দ্বীপ থানার কেদারপাড়ার মফিজুর রহমানের পুত্র মো. জাহিদ (২০)।

তাদের দেখানো ও সনাক্ত মতে ট্রাকের পিছনের বডির ভিতরে চটের বস্তার ভিতর কৌশলে লুকানো অবস্থায় ওই ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব ৭ জানায়, তারা দীর্ঘ দিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে জরুরী পণ্য পরিবহনের আড়ালে ওেই ট্রাকের মাধ্যমে অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ট্রাকসহ আটককৃতদেরকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৭।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট