1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং

  • সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৪৯ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত মার্শাল আর্ট ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ-২০২৬ (আইটিএফ তায়কােয়ান্ডো ইভেন্ট)-এ চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের আইটিএফ তায়কোয়ান্ডো টিম বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে চমৎকার নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের মোট ৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬ জন স্বর্ণপদক এবং ৩ জন রৌপ্যপদক অর্জন করেন। স্বর্ণপদক বিজয়ীরা হলেন সানবির বিন সারোয়ার, মুনতাসির আলম আওফি, রামিন পারভেজ, এ. কে. এম. আব্দুর রহমান, মোহাম্মদ হোসাইন এবং বিশারত উল্লাহ। রৌপ্যপদক বিজয়ীরা হলেন মোহাম্মদ আসওয়াদ বিন আনোয়ার, আব্দুল্লাহ আশ শারাফ এবং উদয় দাস।

এ সাফল্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ডাঃ. এ.টি.এম রেজাউল করিম ও প্রিন্সিপাল আসাদ উল্লাহ আদিল বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তারা বলেন, এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, সমগ্র চট্টগ্রামের জন্যও গর্বের। তারা প্রধান মার্শাল আর্ট প্রশিক্ষক মার্শাল আয়াত উল্লাহ খান , সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা, প্রশিক্ষকদের দক্ষ তত্ত্বাবধান এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষার্থীরা ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জনের মাধ্যমে দেশ ও প্রতিষ্ঠানের সুনাম সমুন্নত রাখবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট