1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরের ৪৫ শতাংশ কনটেইনারের নিয়ন্ত্রণের দায়িত্ব যাচ্ছে “দুবাইয়ের DP World” এর হাতে! পটিয়ায় বেড়েছে সবুজ দেশি মাল্টার চাহিদা চায়না মাল্টার চড়া দামে স্বস্তি খুঁজছেন নিম্নআয়ের ক্রেতারা সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪১ ওয়ার্ড ও ৮ উপজেলার মানুষের মতামত নিয়ে তৈরি হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৃণমূল পর্যায়ে এনসিপিকে সংগঠিত করতে কাজ করছি: সাজ্জাদ হোসাইন ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে

নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদাজিয়া’র রোগমুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিলে -ডা.শাহাদাত

  • সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৭৫৭ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্ষা যত ঘনিয়ে আসছে নগরবাসীর আতঙ্ক ততোই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্ষার মৌসুমে অল্প বৃষ্টিতে নালা- নর্দমা, চলাচলের রাস্তা ও খাল একাকার হয়ে যায়। বুঝা যায় না যে কোনটা রাস্তা কোনটা নালা। এছাড়াও অসংখ্য নালার ওপর স্ল্যাব না থাকার কারণে প্রতিবছরের ঘটছে বড় বড় দুর্ঘটনা। প্রতিবছরে বর্ষার মৌসুমে নালা নর্দমায় পড়ে তাজা প্রাণ হারিয়ে যায়। নালার ওপর স্ল্যাব না থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। কর্পোরেশন বা সেবা প্রদানকারী সংস্থা গুলোর অদক্ষতা এবং সমন্বয়হীনতার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে নালা নর্দমা অপরিচ্ছন্নতার কারণে মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ।
তিনি আজ কালামিয়া বাজার এ.বি.সি কমিউনিটি হলে ১৮ নং ওয়ার্ড পূর্ব বাকলিয়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদাজিয়া’র রোগমুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এই সরকারের দুর্নীতি- দুঃশাসন লাগামহীন হয়ে পড়েছে। সরকারদলীয় লোকজন ভাগ-বাটোয়ারার ব্যস্ত। ভাগ-বাটোয়ারার কম বেশি হলেই একে অপরকে হত্যা করছে। পণ্য পরিবহনে চাঁদাবাজির কারণে আজ সব কিছুর মূল্য বৃদ্ধি। প্রতিটি এলাকায় এলাকায় চলছে সরকার দলীয় সন্ত্রাসীদের চাঁদাবাজি। সরকারদলীয় সন্ত্রাসীদের উৎপাতে সাধারণ ব্যবসায়ী ও মানুষ অতিষ্ঠ।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মেহেদী,
আরো উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লা আল ছগির, ১৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী নবাব খান, ১৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মহিউদ্দিন, বিএনপি নেতা হাসান সওদাগর আব্দুস সবুর আল ইউসুফ হাজী আইয়ুব,রৌশনগীর আমিন,চট্টগ্রাম মহানগর যুব দলের সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, নগর স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, বাকলিয়া থানা যুব দলের সদস্য সচিব মো.মুছা, বিএনপি নেতা কামরুল, জসিম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন রনি, যুগ্ম আহবায়ক ইব্রাহিম সোহেল, লিটন, হালিম আলম, ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুমন, মো. ইউনুস, ইমাম , মহিউদ্দিন, ইউসুফ, হাসান, আনোয়ার, ফারুক, শহিদ, রাজু প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে কালামিয়া বাজার দোতলা মসজিদে বাকলিয়া থানা বিএনপির সাবেক যূগ্ন সম্পাদক রৌশনগীর আমিন এর সদ্য প্রয়াত ছোট ভাই মরহুম ওসমান গনির রুহের মাগফেরাত উপলক্ষে দোয়া ও মিলাদ মাফফিলে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট