1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত 

  • সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০৭ পঠিত

প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো “অন্তর মম বিকশিত করো”  শিরোনামে প্রত্যয়ের নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত বিভাগের ৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা।

গত ২৮ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে অন্তর মম বিকশিত করো অনুষ্ঠানের ১৩তম পর্বে প্রত্যয়ের আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত বিভাগের ৮ জন্য শিক্ষার্থী তাদের একক পরিবেশনার মাধ্যমে আগত দর্শকদের মুগ্ধ করেন। পুরো অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশন।

প্রত্যয়ের সদস্য দিব্যকুমার চক্রবর্তীর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ এর সিনিয়র শিক্ষক মনজুর আহমেদ, মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মীর এরশাদুর রহমান, সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক প্রমিত বড়ুয়া, ইথিক্যাল ড্রাগস লিমিটেড এর এরিয়া ম্যানেজার মুন্না বিশ্বাস, সঙ্গীত শিল্পী শিবু মল্লিক, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল ও নৃত্য শিল্পী হৈমন্তী দে।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে আরো বেশী চর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্যই এই আয়োজন। প্রত্যয় দীর্ঘ ১৭ বছর ধরে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তারই ধারাবাহিকতায় অন্তর মম বিকশিত করো শিরোনামে বিশেষ অনুষ্ঠান।

মীর এরশাদুর রহমান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য নিজস্ব সংস্কৃতির চর্চার কোন বিকল্প নাই। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখা যায়। এই ক্ষেত্রে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি দীর্ঘদিন ধরে পটিয়াতে সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশনও সব সময় প্রত্যয়ের পাশে থেকে নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে।

অন্তর মম বিকশিত করো অনুষ্ঠানের ১৩ তম পর্বে একক পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করেন আবৃত্তি বিভাগের আয়শা ছিদ্দিকা ঈশা, সানজানা আফরিন সানজু, জান্নাতুল আদন, পারমিতা বড়ুয়া, সংগীত বিভাগের অন্তরা বড়ুয়া, পায়েল নাথ। নৃত্য বিভাগের অঙ্কনা বড়ুয়া ও মন্দিরা সর্দার। তারা ৩ টি করে একক সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন  করে। সেই সাথে দলীয় আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় এর আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট