1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা

বন‍্যা দুর্গত চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে এবি পার্টির ত্রাণ বিতরণ

  • সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৬৫৭ পঠিত

চকরিয়া প্রতিনিধি :

গত সপ্তাহের পাহাড়ী ঢলে চকরিয়ায় স্মরণকালের ভয়াবহ বন‍্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এবি পার্টি চকরিয়া উপজেলা। এবি পার্টি কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য, কক্সবাজার জেলার যুগ্ম সদস্য সচিব এবং চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের সমন্বয়ক অধ্যাপক এবি ওয়াহেদ এর নেতৃত্বে হারবাং, কাকারা শাহ উমর নগর, পূর্ব বড়ো ভেওলা, লক্ষ‍্যারচর ইউনিয়নসহ বন‍্যা দুর্গত বিভিন্ন ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে চাল, ডালসহ নিত‍্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় কেন্দ্রীয় নেতা অধ্যাপক এবি ওয়াহেদ, উপজেলা এবি পার্টির আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ ওসমান আলী, জেলা কমিটির সদস্য শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব এএসএম আইনান উল্লাহ, পৌর সমন্বয়ক ফোরকান উদ্দিন, সহকারী সমন্বয়ক রুহুল আমিন ছোট্ট মিঞা ও মুবিনুল ইসলামসহ বিভন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবি পার্টির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য, কক্সবাজার জেলার যুগ্ম সদস্য সচিব ও চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের সমন্বয়ক অধ্যাপক এবি ওয়াহেদ আমাদেরকে জানান, বানবাসী মানুষের মাঝে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে আট সদস্য বিশিষ্ট বন্যা দুর্গত এলাকা পরিদর্শন টিমও গঠন করা হয়েছে । তিনি আরো বলেন এবি পার্টি বাংলাদেশব্যাপী দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় চকরিয়া পেকুয়ার মানুষের যেকোনো বিপদ-আপদে পাশে থাকবে বর্তমানে মানুষের মনে স্থান করে নেওয়া রাজনৈতিক দল এবি পার্টি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট