1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

লটারির ভাগ্যে সিএমপির ১৫ থানার ওসির রদবদল

  • সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী- কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ, বাকলিয়াল আফতাব উদ্দিনকে কোতোয়ালি, সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর, পাঁচলাইশের ওসি সোলায়মানকে বাকলিয়া থানায় বদলি করা হয়েছে।

এ ছাড়া বায়েজিদের ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও, চান্দগাঁওয়ের জাহেদুল কবিরকে বায়েজিদ, খুলশীর ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।

হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট, পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং এবং কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে।

একই আদেশে বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর ও ইপিজেড়ের ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে।

এদিকে ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় বদলি করা হলেও সেখানে এখনো নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট