1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

সাংবাদিকদের বিতর্কিত করায় লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী মামলা করার ঘোষণা-বিএমইউজে”র মানববন্ধন

  • সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৮৯ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

ছাগলকান্ডে দুর্নীতিবাজ এনবিআর কর্মকর্তা মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকি সাংবাদিকদের বিতর্কিত করায় এক হাজার কোটি টাকার মানহানী মামলা করবে বিএমইউজে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ এ ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩ জুলাই) সকাল ১১ ঘটিকায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ আরো বলেন নরসিংদী জেলার রায়পুর উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ লাকী সাংবাদিকদের টাকা দেওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিকতাকে বিতর্কিত করায় সম্মানহানীর জন্য ক্ষমা না চাইলে লায়লা কানিজ লাকীর বিরুদ্ধে হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করে মামলা দায়ের করা প্রয়োজন বলে উল্লেখ করেন, এছাড়াও মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে প্রায় ২৮ বিঘা জমি ও ৫টি ফ্ল্যাট রয়েছে; এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে চারটি ফ্ল্যাট। এসকল অবৈধ অর্থে উপার্জিত সম্পদ ছাড়াও রয়েছে নামে বেনামে জ্ঞাত আয় বহিভূত সম্পদ যা দুদক তদন্ত করে উদঘাটনের উদ্যোগ নিয়েছে, এসকল সম্পদ দ্রুত জব্দ করার আহবান জানান। কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক তিনি তাঁর স্বামী দ্বিতীয় স্ত্রী সন্তানের মত দেশ ছেড়ে যাতে পালাতে না পারেন সেই দিকে আইনি দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহবান জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন

কেন্দ্রীয় বিএমইউজে যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, মোশারফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, এম এ আকরাম, খালেকুজ্জামান পান্নু, জুয়েল খন্দকার, ঢাকা মহানগর বিএমইউজে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি, কিশোরগঞ্জ জেলা বিএমইউজে সভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ জেলা বিএমইউজে সাধারণ সম্পাদক মাইন উদ্দিন উজ্জ্বল, মহানগর সাধারণ সম্পাদক তসলিম সরকার, ফেনী জেলা বিএমইউজে সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মুন্সিগঞ্জ জেলা বিজয় টিভি প্রতিনিধি, বিএমইউজে নেতা শিমুল খান, আমিরুল ইসলাম নয়ন, আজিজুল ইসলাম যুবরাজ, নিয়ামুল হাসান নিয়াজ, এছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল সভাপতি আলী আশরাফ আকন্দ, বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদ সভাপতি খাইরুল আলম রফিকসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট