1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির, ৬৮০ জন রোগীকে চিকিৎসা প্রদান পটিয়ায় জিরিতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‍্যালি আয়ান শর্মা একা নন, পাশে শত শত সাংবাদিক দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস, প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ ফটিকছড়ির প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর জন্য দেশে ও প্রবাসীর কাছে দোয়ার প্রার্থনা নিষিদ্ধ সংগঠন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতির প্রত্যাশা -মহিউদ্দীন কাদের নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার

১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন নাজিম

  • সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২২ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ নাজিম উদ্দিন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, হাটহাজারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফসার উদ্দিন চৌধুরী, চসিক কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল, আলহাজ্ব ছৈয়দুল আলম, মোস্তাক আহমেদ, আয়াছ মোঃ রকি, আ স ম সালাউদ্দিন মনসুর, রাশেদুজ্জামান চৌধুরী শিমুল, আবেদ হোসেন, সৈয়দ রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, মোঃ ইসহাক, সহ সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ও চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও জয়নগর ক্লাবের নেতৃবৃন্দ।

এলাকায় জনমত ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে মোহাম্মদ নাজিম উদ্দিন সকলের নিকট অধিক জনপ্রিয়।

তিনি গত বছর ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মরহুম সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু আওয়ামী লীগের দলীয় সমর্থন পেলে দলের প্রতি সম্মান জানিয়ে মিন্টুকে সমর্থন দিয়ে সেসময় দলের বাইরে প্রার্থী হননি।

মোহাম্মদ নাজিম উদ্দিন বাকলিয়া সরকারি স্কুল ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালনের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। ছিলেন সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতিও। এরপর ইউনিট, ওয়ার্ড পর্যায়ে দায়িত্বপালন করে বর্তমানে আছেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে।
ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেন নগর আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানুর।

উল্লেখ্য গত বছরের ১৮ মার্চ মারা যান ১৬ নং চকবাজার ওয়ার্ডের ৭ বারের নির্বাচিত জনপ্রতিনিধি সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু। তার মৃত্যুতে নির্বাচন কমিশন চকবাজার ওয়ার্ডটিতে ৭ অক্টোবর
উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে। ইভিএমের মাধ্যমে এই ওয়ার্ডে ভোট গ্রহণ হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট