1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ

  • সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০০ পঠিত

 

বিশেষ সংবাদদাতাঃ

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত প্রগতি সংঘ পূজা উদযাপন পরিষদের ধর্মীয় ও বয়স্ক গীতা শিক্ষা কেন্দ্রে ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ শিক্ষা কার্যক্রম স্থানীয় শিক্ষার্থী ও ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মীয়তত্ত্ববিদ ও সমাজচিন্তক অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক নীতা পান্থ, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, কথা-৭১ চেয়ারম্যান সজল দেবনাথ এবং দৈনিক একাত্তর সংবাদ সম্পাদক সুমন সেন।

গীতা শিক্ষিকা সুর্পনা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা বেদমন্ত্র পাঠ করেন। পরে কেন্দ্রের শিক্ষার্থী মতি রুবি পাল শ্রীমদ্ভগবদ গীতা থেকে পাঠ করেন এবং সোমা চৌধুরী গায়ত্রী মন্ত্র আবৃত্তি করেন।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা পর্বে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। তারা বলেন, বইভিত্তিক পাঠচর্চা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি আত্মশুদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন রিন্টু চৌধুরী, রেখা দে, মৌসুমী গুহ ও মনিষা রায়। কবিতা আবৃত্তি করেন গীতা শিক্ষার্থী প্রমী দেবী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান পুরোহিত কাঞ্চন চক্রবর্তীসহ স্থানীয় ভক্তবৃন্দ ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথি শিক্ষার্থীদের বসার সুবিধার্থে প্রয়োজনীয় চেয়ার প্রদানের আশ্বাস দেন। শেষে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। সকলের মঙ্গলময় জীবন কামনায় প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট