1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর।

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দুবাইতে ১২টি দেশের ৩০ জন উদ্যমী ও অগ্রগামী সফল পুরুষকে ‘ম্যানস অ্যাওয়ার্ড’ প্রদান।

  • সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২১৯ পঠিত

মোহাম্মদ আরমান চৌধুরী

আরব আমিরাত প্রতিনিধি

আন্তর্জাতিক ম্যানস ডে উপলক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত হলো এক জমকালো আয়োজন। এশিয়া অঞ্চলের ১২টি দেশের ৩০ জন সফল ব্যক্তিকে সম্মাননা জানাতে এই অনুষ্ঠানে প্রদান করা হয় ‘ম্যানস অ্যাওয়ার্ড’। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এশিয়ার তিনটি দেশের তিনজন মিডিয়া পার্সোনালিটিকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশের পক্ষে এই পুরস্কারে ভূষিত হন প্রবাসী সাংবাদিক ও সময় টিভির প্রতিনিধি শিবলী আল সাদিক।

সম্প্রতি অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজনের আসর বসে দুবাই ক্রীক পারের পাঁচ তারকা হোটেল শেরাটনের বলরুমে। এতে অংশ নেন আরব আমিরাতে অবস্থানরত নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত এশিয়া অঞ্চলের প্রায় চার শতাধিক পুরুষ। ইন্টারন্যাশনাল ম্যানস ডে স্মরণীয় করে রাখতে জুরি বোর্ড গঠনের মাধ্যমে নির্বাচন করা হয় ৩০ জন উদ্যমী এবং অগ্রগামী সফল পুরুষকে। অনুষ্ঠানে এই ৩০ জনকে দেওয়া হয় ‘ম্যানস অ্যাওয়ার্ড’।

আয়োজনে ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আরব আমিরাতভিত্তিক বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান রবি চৌধুরী বলেন, “আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে আমরাই সর্বপ্রথম পৃথিবীতে কোনো ইভেন্টের আয়োজন করেছি। পুরুষদের অনুপ্রাণিত ও সম্মানিত করতে এই আয়োজনকে সাজিয়েছি ব্যতিক্রমভাবে। ইন্টারন্যাশনাল ম্যানস ডে উপলক্ষে দ্বিতীয়বারের মতো আমরা এ আয়োজন হাতে নিয়েছি। প্রথমবার আমরা পুরুষদের কাছ থেকে সাড়া কম পেলেও এবার ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা করেছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া ব্যক্তিত্ব ও বো আব্দুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ড. বো আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জুমা বিন মাকতুম, আল মাখতুম গ্রুপের অ্যাডভাইজার ও এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়াকুব আল আলী, এমিরেটস হোল্ডিং গ্রুপের ফাউন্ডার ও চেয়ারম্যান মোহাম্মদ হানিফ শেখ। পাশাপাশি ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অতিথিরাও যোগ দেন এ অনুষ্ঠানে।

ম্যানস ডে উপলক্ষে পুরুষের জীবনের সংগ্রাম, পরিবার গঠন, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক অবদান তুলে ধরে প্রদর্শন করা হয় একটি বিশেষ ভিডিও প্রতিবেদন। ভবিষ্যতে সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করতে এই সম্মাননা আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

সম্মাননা পাওয়া ৩০ জনের মধ্যে ছিলেন ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, এআই বিশেষজ্ঞ, কনটেন্ট ক্রিয়েটর, সংগীতশিল্পী, পেশাজীবী, সাংবাদিক ও চিত্র নির্মাতাসহ বিভিন্ন পেশার সফল ব্যক্তিরা।

এই আয়োজনে অতিথিদের সামনে পরিবেশন করা হয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খেলাধুলার নানা গল্প। পাশাপাশি আরব অঞ্চলের সংস্কৃতিও তুলে ধরা হয় ভিন্ন আঙ্গিকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা।

শীতের শুরুতে এমন জমকালো আয়োজন দর্শকদের মুগ্ধ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট