1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

ইপসা’র উদ্যোগে উৎসে বর্জ্য পৃথকীকরণ বিষয়ে সচেতনতা মূলক হাউস হোল্ড ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪১৭ পঠিত

চট্টগ্রাম, ১২ নভেম্বর — পরিবেশ সংরক্ষণ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ইয়ং পাওয়ার ইন সোস‍্যাল এ্যাকশন( ইপসা) পরিচালিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প এর উদ্যোগে “উৎসে বর্জ্য পৃথকীকরণ” বিষয়ক এক সচেতনতামূলক হাউস হোল্ড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন-এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, ইপসা প্লাস্টিক বর্জ‍্য ব‍্যবস্থাপনা প্রকল্পের জোন সুপারভাইজার মোঃ শাহিনুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, প্রজেক্ট অফিসার মোঃ সেলিম হোসেন, ফিল্ড মুবিলাইজার ইমরুল হাসান আরিফ। কর্মসূচির মাধ্যমে বাসাবাড়িতে গিয়ে নাগরিকদের মধ্যে বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং প্লাস্টিক, জৈব ও অজৈব বর্জ্য পৃথকভাবে রাখার পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।

ইপসা’র কর্মকর্তারা জানান, শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় উৎসে বর্জ্য পৃথকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক পর্যায়ে এই অভ্যাস গড়ে তুলতে নিয়মিত প্রচারাভিযান, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা হচ্ছে।

এই সময় গৃহনী ও স্থানীয় ব‍্যক্তিবর্গরা এই ধরণের সচেতনতা মূলক কার্যক্রমের সাধুবাদ ও ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বর্জ‍্য পৃথকীকরণ রাখার প্রত‍্যয় ব‍্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট