1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

একুশে সংবাদ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আজিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

  • সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৭০৬ পঠিত

পলাশ সেনঃ

জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও ব্যবসায়ী আজিজুর রহমান (এম এ আজিজ কিরণ )এর নাম ছবি সম্পৃক্ত করে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন, বিভ্রান্তীকর, মানহানিকর, বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিবন্ধিত অনলাইন পোর্টাল সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ প্রকাশিত করার বিরুদ্ধে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বৌবাজার প্রাঙ্গনে। উক্ত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন জন্মলগ্ন থেকেই অত্র এলাকায় দীর্ঘ ৪৫ বছর বসবাস করে আসছে পরিবারবর্গ সহ। এই দীর্ঘ ৪৫ বছরে জীবনাবাসে শিক্ষা, খেলাধুলা, সামাজিক রীতিনীতি, ব্যাবসা-বানিজ্য ও ব্যাক্তিগহত কোন কারনেই নিজ পাড়া কাউন্সিলর এবং থানার বিচারে সন্মুখিন হতে হয়নি। ব্যক্তিগত ভাবে তিনি স্নাতক ডিগ্রিধারী ও কুমিল্লা আইন কলেজের ১ম বর্ষের ফাইনাল পরিক্ষার্থী। তিনি বলেন ব্যাক্তিগত জীবনে সফল ব্যবসায়ী ও টিনধারী এবং সিটি কর্পোরেশনের করদাতা। বাকলিয়া সহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সদস্য এবং চট্টগ্রাম সাংবাদিক এসোসিয়েশনের সহ সভাপতি। ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক। বাকলিয়া স্বনাম ধন্য সামাজিক সংগঠন সূর্যতরুণ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পৈত্রিক সূত্রে পাওয়া মীম পরিবহন নামক ব্যাবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও সাংবাদিক হিসেবে জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রদানের দায়িত্ব পালন করছেন।এই সুন্দর কর্মজীবনের প্রতি একটা কুচক্রি মহল বিভিন্ন ভাবে সমাজ ও রাষ্ট্র,আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খারাপ হিসেবে উপস্থাপন করার জন্য বিভিন্ন মাধ্যমে চক্রান্ত শুরু করেছে।চক্রান্তকারীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ অনিবন্ধিত নিউজ পোর্টাল হলুদ সাংবাদিকদের দিয়ে আমি এবং আমার পরিবারের মান সন্মান হানী করার জন্য এবং প্রশাসনের কাছে সুদ ব্যাবসায়ী, অবৈধ টোকেন ব্যাবসায়ী,জুয়ারী হিসেবে পরিচিত করতে উঠেপড়ে লেগেছে। কিছু কিছু সংবাদে আমাকে সাবেক সুনামধন্য চট্টগ্রামের সিএমপি পুলিশ কমিশনার তানভির এর নাম সম্পৃক্ত করে নিউজ করে প্রশাসনের কাছে নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।যা আমি অবগত হওয়ার পর আজকের এই সংবাদ সম্মেলন। তিনি আরো বলেন আমার একটি সুন্দর পরিবার আছে।আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। তারা যে কোন সময়ে আমার ক্ষতি করার চেষ্টায় মাতোয়ারা হয়ে আছে।তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ও স্থানীয় প্রশাসন কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট