1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ২১ আগষ্টের বীর শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ভোক্তা অধিকারের অভিযান পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ডায়াপার নতুন তারিখ বসিয়ে বাজারজাত, জরিমানা ২ লাখ ৫০ হাজার আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা। পটিয়ার কচুয়াই সড়ক সংস্কারে এলাকাবাসীর স্বস্তি ফিরেছে জীবনযুদ্ধে থেমে নেই পটিয়ার আবদুস শুক্কুর শুক্রবার এলেই ফ্রি খাবার ও নগদ অর্থ নিয়ে অসহায়দের পাশে পটিয়ার নুরুল আলম পানি ন্যায়বিচারের দাবিতে যুবদের আন্দোলনে চট্টগ্রাম ওয়াসার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা চট্টগ্রামে ১১০০ আওয়ামীলীগ নেতাকর্মী জামিনে মুক্ত চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

কালুরঘাট বেইলী ব্রিজে সিএনজি টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত

  • সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৬৭৫ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

ফেরিতে ওঠার সময় চট্টগ্রামের কালুরঘাট বেইলি ব্রিজে সিএনজি অটো টেম্পু চাপা পড়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।
নিহত ওই কলেজ ছাত্রীর নাম ফাতেমা তুজ জোহরা (১৮)। তিনি নগরীর চান্দগাঁও থানাধীন হাজেরা তজু মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল বলে জানা গেছে।
আজ সোমবার (২৯ এপ্রিল) বেলা ১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাট সেতু সংলগ্ন কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে উঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজি চালিত টেম্পু নিয়ন্ত্রণ হারায়। এসময় টেম্পুটি দ্রুত পেছনের দিকে নেমে আসে। ঠিক তখনই ফেরিতে উঠার জন্য কলেজ শিক্ষার্থীর বেইলি ব্রিজ পার হচ্ছিল। টেম্পুটি বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে ওই শিক্ষার্থী চাপা পড়েন। ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ বেশ কিছু সময় ব্রিজের সাথে ঝুলে থাকে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আহসাব উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ কিশোরীর কিশোরীর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত কলেজ ছাত্রী ফাতেমা তুজ জোহরা জেলার বোয়ালখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো.হাসানের মেয়ে।
এই ঘটনা এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট