1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোয়ালখালী বহদ্দারপাড়া বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৪৪ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বহদ্দারপাড়া ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বাদে আসর বহদ্দারপাড়া তাজম বিবি জামিয়া মসজিদে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরু মেম্বার, মোহাম্মদ জফুর মিয়া, মোহাম্মদ গিয়াস কন্ট্রাক্টর, মোহাম্মদ টিপু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ মুন্না প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আত্মার সঙ্গে সম্পৃক্ত খালেদা জিয়া। আজ আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেছি। আল্লাহ যেন তাকে শিগগির সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। এ সময় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ-বায়েজিদ আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বহদ্দারপাড়া তাজম বিবি জামিয়া মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ নুরুল আবছার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট