1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেয়ে ফেলল বরিশালের বাসিন্দারা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর ভূজপুরে স্থাপনে আনন্দ র‍্যালি ও বিশাল গণসংবর্ধনা পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বোয়ালখালীতে পানিবন্দী ২৫০ পরিবারে খাদ্য সহায়তা দিলেন এমপি এরশাদ উল্লাহ চট্টগ্রামের জলাবদ্ধতা: প্রকৃতির সতর্কবার্তা -মোহাম্মদ শাহজাহান বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভেসে দিনমজুর নিখোঁজ স্টেশন পরিস্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মর্মান্তিক মৃত্যু ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে হয়ে গেল প্রবাসীদের বনার্ঢ্য মিলন মেলা

  • সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৬৪৭ পঠিত

চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাসী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে গত ২৬ শে জুন শনিবার, সংগঠনের নতুন কার্যালয় আর এস পুলিশ প্লাজায় দেশে অবস্থানরত ক্লাবের প্রবাসী সদস্যদের কে নিয়ে আয়োজন করা হয় প্রবাসীদের মিলন মেলা।

সংগঠনের উপদেষ্টা এম কমর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও চট্টগ্রাম প্রবাসী সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর খন্দকার এম এ হেলাল সি আই পি। প্রবাসী টেলিভিশনের পরিচালক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায়, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ক্লাবের হলরুমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা জিন্নাত বেলাল।

শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রবাসী ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি সব ধরনের সেবামূলক কর্মকাণ্ডের কথা উপস্থিত সদস্যদের মাঝে তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা সাংবাদিক লায়ন আবু সালেহ, মোঃ কামাল উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, এস এম জসিম, আহসানুল হক বাবু, আরিফ উদ্দিন বাবু, আজিজুল ইসলাম, এমএ সিদ্দিক, মীর হোসেন সহ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা থেকে আগত ক্লাবের প্রবাস সদস্যরা।
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যরা প্রবাসী বীর যোদ্ধাদের জন্য এরকম একটি সময়োপযোগী প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সেবামূলক কর্মকাণ্ড ভূয়সী প্রশংসা করেন। প্রবাসী সদস্যরা আরো বলেন বাংলাদেশ সরকারের পাশাপাশি এই ক্লাব প্রবাসীদের সেবাই যথেষ্ট অবদান রাখতে পারে সেই জন্য সরকারের প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের উচিত এই সংগঠন কে সার্বিক সহযোগিতা করা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট