1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে

  • সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭১ পঠিত

মোঃ কায়সার. চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম বিভাগের এসএসসি ’৯১ ব্যাচের ৮৮০০ (চলমান) সদস্যের বিশাল পরিবার গতকাল পারকি বীচের লুসাই পার্কে আয়োজিত চড়ুইভাতি উৎসবে এক অসাধারণ মহামিলনমেলায় পরিণত হয়েছে। শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়—এ যেন তিন দশকের বন্ধুত্ব, স্মৃতি এবং মানবিক বন্ধনে গড়ে ওঠা এক সামাজিক শক্তির মহাসমাবেশ।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সাধারণ পরিষদের সভাপতি নূর উদ্দিন জাহেদের সভাপতিত্বে এবং মানবিক পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরীর সঞ্চালনায়।পুরো আয়োজনজুড়ে ছিল সুসংগঠিত সার্বিক সমন্বয়—যা ৯১ ব্যাচের সংগঠিত শক্তির প্রমাণ বহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিয়েটর ও এডমিন প্যানেল প্রধান মোহাম্মদ আনিছুল চৌধুরী। তিনি সংগঠনের তিন দশকের যাত্রা, মানবিক কার্যক্রম এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়াও উপদেষ্টা পরিষদের বিশিষ্ট সদস্যগণ —হিল্লোল বিশ্বাস, আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু, এড. তৈয়ব ইব্রাহিম, শরফ উদ্দিন চৌধুরী বাহার, এড. তাহমিনা সুলতানা, রায়হান ফকির, মাহবুব আলম, শফিকুর রহমান চৌধুরী, তুষার কান্তি রায়, শফিউল আলম, শেখ ফরিদ, আশরাফ সেলিম, এড. মোঃ তারেক, জসিম উদ্দিন, সাইফুদ্দিন, মোঃ মোরশেদ কামাল, প্রদীপ চৌধুরী, রুপম রায়, রবিউল হোসেন চৌধুরী, সরোয়ার আলম, আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ, মাষ্টার সেলিম—উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন।

সাধারণ পরিষদ, মানবিক পরিষদ এবং এডমিন প্যানেলের একতাবদ্ধ ঘোষণা,সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আলীম,মানবিক পরিষদের সাধারণ সম্পাদক তৈয়ব তাহের,সহ-সভাপতি আইরিন মনীষা,এবং সহ-সভাপতি ও এডমিন সদস্য এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) তাদের বক্তব্যে সংগঠনের উন্নয়ন, মানবিক উদ্যোগ এবং বৃহত্তর সাংগঠনিক লক্ষ্যের ওপর আলোকপাত করেন।

এডমিন প্যানেলের সক্রিয় সদস্যগণসহ বিভিন্ন উপকমিটির প্রতিনিধিরা এক বাক্যে স্বীকার করেন—এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগ আজ শুধু একটি ব্যাচ নয়;এটি একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম।দেশজুড়ে ও প্রবাসীদের অংশগ্রহণ—৯১ ব্যাচের বৈশ্বিক পরিচয় অনুষ্ঠানে শুধু চট্টগ্রাম বিভাগের নয়—দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৯১ ব্যাচের বন্ধু–বান্ধবীরাও অংশ নেন।

সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো—বর্তমানে সংগঠনের ৮৮০০ সদস্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী সদস্যরাও সম্মিলিতভাবে এই প্ল্যাটফর্মকে আরও বৈশ্বিক পরিসরে বিস্তারের প্রস্তাব দেন। সবাই হাত তুলে একসঙ্গে সম্মতি দেন— এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের সংগঠন সামনে আরও বৃহৎ রূপে, আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হবে।

দিনব্যাপী অনুষ্ঠানজুড়ে ছিল নাচ,গান,গেমস এবং প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা। বক্তাদের বক্তব্যে বহুজন স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন—স্কুলজীবনের সেই সোনালি দিন, বন্ধুত্ব, ক্লাসরুম, মাঠ—সব যেন আবার ফিরে আসে। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যাক্তি ও গ্রুপকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। এরপর জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা লুসাই পার্ককে রঙিন করে তোলে।

অনুষ্ঠানের সভাপতি নূর উদ্দিন জাহেদ সমাপনী বক্তব্যে বলেন—“এসএসসি ’৯১ ব্যাচের ঐক্য, মানবিকতা ও ভালোবাসাই এই বিশাল প্ল্যাটফর্মের শক্তি। আগামী দিনে আমরা আরও বৃহৎ আয়োজন ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে চাই।”এবং এই ঘোষণা উপস্থিত হাজারো সদস্যের করতালিতে সমর্থন পায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট